ইতিহাস ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাইকেলে ছয় দেশ পাড়ি দিয়ে হজে যাচ্ছেন নরসিংদীর সজিব

বাইসাইকেলে ছয়টি দেশ পাড়ি দিয়ে সৌদি আরবে পৌঁছে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন নরসিংদীর বেলাবো উপজেলার তরুণ সজিব তালুকদার ইফরাম (২৬)।

সজিব উপজেলার সররাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের সালাউদ্দিন তালুকদারের ছেলে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বেলাবো উপজেলা পরিষদ চত্বর থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর দীর্ঘ সাইকেলযাত্রা শুরু হয়।

বাংলাদেশ থেকে বাইসাইকেলে বিভিন্ন দেশ পাড়ি দিয়ে সৌদি আরবে পৌঁছানো এবং সেখানে পবিত্র হজ পালন করাই সজিবের লক্ষ্য। ব্যতিক্রমী এই যাত্রাকে ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। যাত্রা শুরুর সময় পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে শুভকামনা জানাতে উপস্থিত ছিলেন।

যাত্রা শুরুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাবোর সহকারী কমিশনার (ভূমি) আজিজ পারতাম জায়েদ। তিনি সজিবের যাত্রার সফলতা কামনা করেন এবং দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্ষেত্রে তাঁর সুস্থতা ও নিরাপত্তার জন্য শুভকামনা জানান।

জানা গেছে, সজিবের আগে থেকেই বাইসাইকেলে দীর্ঘপথ ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে। তিনি দেশের এক প্রান্ত টেকনাফ থেকে অন্য প্রান্ত তেঁতুলিয়া পর্যন্ত সাইকেলে ভ্রমণ করেছেন। এছাড়া তাঁর ২৬টি দেশ ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে বলে জানা গেছে।

আরো পড়ুন...  পাটগ্রামে তিন ফসলি চাষে নতুন দিগন্ত

পরিবারের সদস্য ও এলাকাবাসী জানান, সজিবের এই উদ্যোগ ব্যতিক্রমী। তাঁরা আশা করছেন, তিনি নিরাপদে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সৌদি আরবে পৌঁছাতে পারবেন এবং হজ পালন শেষে সুস্থভাবে দেশে ফিরবেন।

সজিবের এই যাত্রা ব্যক্তিগত একটি লক্ষ্য পূরণের পাশাপাশি তরুণদের ভ্রমণ ও নতুন অভিজ্ঞতা অর্জনে আগ্রহী করে তুলবে বলে মনে করছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, এতিম ও প্রতিবন্ধীদের মাঝে সহায়তা

ভ্যান বিক্রির পরও জোটেনি চিকিৎসার টাকা, জোবায়েরকে বাঁচাতে সহায়তার আবেদন

রামপালকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশু মুক্ত ঘোষণা

মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়ম, ৫ ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা

চিলমারীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রেমঘটিত বিষয় নিয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০

রৌমারীতে সার নিতে গিয়ে গুদামে ভাঙচুরের অভিযোগ, প্রশাসনের অস্বীকার

নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক ২

কুলিয়ারচরে হালচাষের ট্রাক্টর উল্টে চালক নিহত

১০

সাইকেলে ছয় দেশ পাড়ি দিয়ে হজে যাচ্ছেন নরসিংদীর সজিব

১১

মোরেলগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

১২

১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব বিধবার আকুতি

১৩

বাতাকান্দি আদর্শ স্কুলের আজীবন দাতা সদস্য হলেন সৈয়দা শারমিন

১৪

মাগুরায় টিএলএ টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা

১৫

নাজিরপুরে বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৬

১৬

চন্দনাইশে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১১

১৭

মোরেলগঞ্জে সবুজের বার্তা ছড়াচ্ছেন সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ

১৮

অধ্যক্ষের কুশপুত্তলিকা দাহ: উত্তপ্ত মোরেলগঞ্জের গুলিশাখালী মাদরাসা

১৯

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে যুবকদের ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ শুরু

২০