মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীতা ঘোষণা দেলোয়ারের

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থীতা ঘোষণা করেছেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন। সন্ত্রাস, দুর্নীতি, অনিয়ম ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি সম্প্রতি এক সুধী সমাবেশে নিজের প্রার্থীতা ঘোষণা করেন।

গত ১২ সেপ্টেম্বর শনিবার বাদ আসর পৌরসভার আশ্রবপুর এলাকায় এ সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর কৃষক দলের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রার্থীতা ঘোষণার পর থেকেই ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করছেন দেলোয়ার হোসেন। স্থানীয় সূত্র জানায়, স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল এখনো ঘোষণা না হলেও তিনি আগাম গণসংযোগের মাধ্যমে দোয়া ও সমর্থন চাইছেন।

দেলোয়ার হোসেন কুলিয়ারচর পৌরসভার আশ্রবপুর মহল্লার মরহুম জারু মিয়ার ছেলে। স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তিনি যুক্ত রয়েছেন বলে জানা গেছে।

রাজনৈতিক জীবনে তিনি কুলিয়ারচর পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরো পড়ুন...  পঞ্চগড়ে শিক্ষককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে থানায় এজাহার

দেলোয়ার হোসেনের দাবি, রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ কারাগারে মোট আটবার কারাবরণ করেছেন। একটি রাজনৈতিক মামলায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং বর্তমান সংসদ সদস্য মো. শরীফুল আলমের সঙ্গেও তিনি কারাবাস করেছেন বলে জানান।

নিজের প্রার্থীতা নিয়ে দেলোয়ার হোসেন বলেন, “পৌরসভার শোষিত, বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করাই আমার মূল লক্ষ্য। এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তাঘাট মেরামতসহ একটি আধুনিক ও আদর্শ এলাকা গড়ে তুলতে আমি সর্বস্তরের জনগণের সহযোগিতা চাই।”

তিনি আরও বলেন, “গত নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে অংশ নিলেও তৎকালীন নানা প্রতিকূলতার কারণে সফল হতে পারিনি। এবার জনগণ পাশে থাকলে ইনশাআল্লাহ আমাদের জয় নিশ্চিত।”

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তারা ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সুবিধা বাড়াতে কার্যকর নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারায় বিএনপি নেতা এনামুল হক সদ্দারকে ঘিরে তৃণমূলে প্রত্যাশা

মিঠামইন উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট শাহ্ কামালের

কুলিয়ারচরে ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীতা ঘোষণা দেলোয়ারের

চৌহালীর সদিয়া চাঁদপুরে ইএসডিওর ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের কর্মশালা

মহিপুরে জৈব চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে লোকসংগীত ও পথনাটক

মোড়েলগঞ্জ দৈবজ্ঞহাটিতে চেয়ারম্যান পদে আলোচনায় আতিক তালুকদার

বদরগঞ্জে বজ্রপাতে গরু আনতে গিয়ে বৃদ্ধ নিহত

শ্যামনগরে জলবায়ু-স্মার্ট কৃষি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

১০

পাঁচ ওয়াক্ত নামাজ কখন ফরজ হয় এবং কীভাবে পাঁচ ওয়াক্ত নির্ধারিত হলো

১১

মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ পাঁচজন আটক

১২

কাঁঠালিয়ায় বৃত্তিপ্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৩

হিলি-বিরামপুরে পাটের ভালো ফলন, বাড়তি দামে হাসি কৃষকের মুখে

১৪

মহিপুরে এনজিওর টিউবওয়েল ও নারীবান্ধব বিশ্রামাগার দখলের অভিযোগ

১৫

সৌদির পাইপলাইন বন্ধ, সরবরাহ নিয়ে শঙ্কায় বাড়ল তেলের দাম

১৬

জাতীয় ইনোভেশন ফেয়ারে সেরা দুইয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘স্মার্ট হুইলচেয়ার’

১৭

নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৩

১৮

মাগুরায় পরিবেশ ও প্রকৃতি বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

১৯

নলডাঙ্গায় সম্পত্তি দখল নিয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে গৃহবধূ

২০