ইতিহাস ডেস্ক
২৮ জানুয়ারী ২০২৬, ৮:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যশোর কারাগার থেকে মুক্তি পেলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম

স্ত্রী ও সন্তানের মৃত্যুর চার দিন পর মানবিক বিবেচনায় যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দাম। বুধবার দুপুরে হাইকোর্টের জামিন আদেশ কারাগারে পৌঁছালে সকল আইনি প্রক্রিয়া শেষে বেলা দুইটার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (কারাগারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আসিফ উদ্দীন। তিনি জানান, হাইকোর্টের আদেশ অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন করে সাদ্দামকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে গত সোমবার হাইকোর্টের একটি ডিভিশন ফৌজদারি বেঞ্চ মানবিক বিবেচনায় সাদ্দামের ৬ মাসের জামিন মঞ্জুর করেন।

কারা ও পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন সাদ্দাম। পরে বাগেরহাট কারাগার থেকে ২০২৫ সালের ১২ ডিসেম্বর তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

গত শুক্রবার (২৩ জানুয়ারি) বাগেরহাটের বেখেডাঙ্গা গ্রামে সাদ্দামের নিজ বাড়ি থেকে তার স্ত্রী কানিজ সুরভানা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ এবং পাশেই ৯ মাস বয়সী শিশুপুত্র নাজিমের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, মানসিক অবসাদ থেকে সন্তানকে হত্যার পর স্বর্ণালী আত্মহত্যা করেন।

আরো পড়ুন...  মহিলাদল নেত্রীর হয়ে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

২৪ জানুয়ারি প্যারোল না পাওয়ায় স্ত্রী ও সন্তানের মরদেহ অ্যাম্বুলেন্সে করে যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে নেওয়া হয়। কারা কর্তৃপক্ষের অনুমতিতে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাত্র পাঁচ মিনিটের জন্য জেলগেটের ভেতরে মরদেহ দেখার সুযোগ পান সাদ্দাম। প্যারোল না দিয়ে এভাবে মরদেহ দেখানোর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

এদিকে সাদ্দামের মুক্তি ঘিরে কারা কর্তৃপক্ষের তথ্য গোপনের অভিযোগ উঠেছে। দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত কারাফটকে গণমাধ্যমকর্মীরা অপেক্ষা করলেও কর্তৃপক্ষ স্পষ্ট কোনো তথ্য দেয়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও জেল সুপার জেলার আবিদ আহম্মেদ ফোন রিসিভ করেননি।

সাদ্দামের ভাই শহিদুল ইসলাম জানান, মুক্তির পর সন্ধ্যায় সাদ্দাম বাড়ি ফিরে স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত করেন। সেখানে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০