মো: হারুনুর রশীদ দিনাজপুর প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দিনাজপুরে নির্বাচনী নিরাপত্তায় ৩৭ প্লাটুন বিজিবি মোতায়েন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনে সার্বিক নিরাপত্তা জোরদারে ৩৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে। নির্বাচনের আগে ও নির্বাচনী সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বাহিনী দায়িত্ব পালন করবে।

বৃহস্পতিবার (আজ) বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর জেলায় বিজিবি মোতায়েন ও ক্যাম্প স্থাপন সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান দিনাজপুর-৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান। তিনি বলেন, জেলার ছয়টি সংসদীয় নির্বাচনী আসনে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিজিবি সর্বাত্মকভাবে কাজ করবে।

প্রেস ব্রিফিংয়ে বিজিবি অধিনায়ক জানান, মোতায়েনকৃত ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। তারা নির্বাচনপূর্ব সময় থেকে শুরু করে ভোটগ্রহণ ও ভোটপরবর্তী সময় পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে। প্রয়োজনে দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হবে।

তিনি আরও বলেন, দিনাজপুর জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঝুঁকিপূর্ণ এলাকা এবং নির্বাচনী সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে বিজিবির টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে, যাতে নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।

আরো পড়ুন...  বিরামপুরে বিয়ের দাবীতে কলেজ ছাত্রী অনশন

লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই বিজিবির এই প্রস্তুতি।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, বিজিবি সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থায় থাকবে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকাসহ জেলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই তা প্রতিরোধ করা যায়।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিজিবি অধিনায়ক আশ্বস্ত করে বলেন, দিনাজপুরে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০