ইতিহাস ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়া কেন

৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়া কেন
৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়া কেন

সাম্প্রতিক গণমাধ্যমে প্রকাশিত এক খবরে জানা যায়, ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়াহ গত ১৫ জানুয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান সংক্রান্ত কাজের অগ্রগতি জানতে চেয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানান এবং বলেন, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশন ও পাসপোর্ট অধিদপ্তর এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে।

এই বক্তব্য থেকেই প্রতীয়মান হয়, বিষয়টি নতুন নয় এবং বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে এ নিয়ে আগেই কোনো না কোনো পর্যায়ের সমঝোতা হয়েছে, যা এতদিন সাধারণ জনগণ বা গণমাধ্যমের অজানা ছিল। প্রশ্ন হলো—এত বড় ও সংবেদনশীল একটি বিষয়ে কেন জনসমক্ষে আলোচনা বা সংসদীয় পর্যবেক্ষণ ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে?

বর্তমানে বাংলাদেশ প্রায় ১৫ লাখ রোহিঙ্গা শরণার্থীর ভার বহন করছে। এই জনগোষ্ঠীকে কেন্দ্র করে অর্থনৈতিক চাপ, সামাজিক টানাপোড়েন, নিরাপত্তা ঝুঁকি ও রাজনৈতিক জটিলতা ক্রমেই বাড়ছে। এমন বাস্তবতায় নতুন করে আরও ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত কতটা যুক্তিসংগত—সে প্রশ্ন উঠতেই পারে। বিশেষ করে, একটি অন্তর্বর্তী সরকার হিসেবে এ ধরনের দীর্ঘমেয়াদি ও রাষ্ট্রীয় প্রভাবসম্পন্ন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তাদের আছে কি না, তা নিয়েও বিতর্ক রয়েছে।

আরো পড়ুন...  খাল কাটার মহাপরিকল্পনায় স্বচ্ছতা ও জনঅংশগ্রহণ নিশ্চিতের আহ্বান

উল্লেখযোগ্য বিষয় হলো, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত দেড় বছরে মিয়ানমার সীমান্তে শিথিলতার সুযোগে প্রায় দুই লাখ নতুন রোহিঙ্গা অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশে প্রবেশ করেছে বলে বিভিন্ন সূত্রে দাবি রয়েছে। অথচ সরকারিভাবে বরাবরই বলা হয়েছে, রোহিঙ্গারা শিগগিরই নিজ দেশে ফিরে যাবে। বাস্তবতা এর সম্পূর্ণ বিপরীত।

এদিকে দেশের অর্থনৈতিক পরিস্থিতিও আশাব্যঞ্জক নয়। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বিনিয়োগ কমেছে, কর্মসংস্থান সংকুচিত হয়েছে, রপ্তানি হ্রাস পাচ্ছে। ২০২৪–২৫ অর্থবছরে প্রবৃদ্ধি নেমে এসেছে ৩ দশমিক ৮ শতাংশে, যা আরও কমার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে জনসংখ্যার ওপর অতিরিক্ত চাপ রাষ্ট্রের জন্য নতুন ঝুঁকি তৈরি করবে—এটাই স্বাভাবিক।

এর পাশাপাশি অন্তর্বর্তী সরকার একের পর এক বিতর্কিত বৈদেশিক সিদ্ধান্তে জড়িয়ে পড়ছে—যুক্তরাষ্ট্রের সঙ্গে আরটিএ, বোয়িং উড়োজাহাজ ক্রয়, বন্দর ইজারা, পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনা, গাজা ইস্যুতে আন্তর্জাতিক উদ্যোগে যুক্ত হওয়ার তৎপরতা ইত্যাদি। অথচ সামনে জাতীয় নির্বাচন, যেখানে তাদের প্রধান দায়িত্ব হওয়ার কথা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।

এ অবস্থায় প্রশ্ন উঠছে—১২ ফেব্রুয়ারির পরও কি তারা ক্ষমতায় থাকার কোনো পরিকল্পনা করছে? নাকি সে কারণেই ভবিষ্যৎ সরকারের কাঁধে ফেলে যাওয়ার মতো সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের চেষ্টা চলছে?

আরো পড়ুন...  পাম্পে ‘তেল নেই’, গোপনে মজুত—জ্বালানি বাজারে কারসাজির অভিযোগ

রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের জন্য আর কেবল মানবিক ইস্যু নয়—এটি এখন অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্ন। এই সংকট সমাধানে প্রকৃত ও স্বচ্ছ উদ্যোগের বদলে নতুন করে রোহিঙ্গাদের বৈধতা দেওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা দীর্ঘমেয়াদে রাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে।

অতএব, অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান— সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন, সীমান্তে কঠোরতা নিশ্চিত করুন এবং ক্ষমতা হস্তান্তরের আগে এমন সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, যা ভবিষ্যৎ সরকার ও দেশের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। অন্যথায়, এসব সিদ্ধান্ত জনমনে আস্থাহীনতা আরও বাড়াবে—যা কোনো সরকারের জন্যই শুভ নয়।

লেখক: অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি, ব্যবসায় প্রশাসন বিভাগ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
সাবেক পরিচালক, বিসিক, শিল্প মন্ত্রণালয়

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বধলায় নবাগত ইউএনও শফিকুল ইসলামের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিহাতীতে শহীদ জিয়াউর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী পালিত

রামপালে খালের বাঁধ অপসারণ ঘিরে গ্রামবাসী-প্রতিপক্ষ সংঘাত

সেন্টমার্টিনের কাছে সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান, মিয়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৯ জন আটক

বেড়া কেটে ঘরে ঢুকে মামী–ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

দক্ষিণ চট্টগ্রামে তালের পাইকারি বাজারে ক্রেতার ঢল, ভাইয়ের দীঘির পাড়ে জমজমাট বাণিজ্য

গাবুরায় ১৫ স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে চিকিৎসা উপকরণ বিতরণ, প্রাথমিক স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ

কুড়িগ্রামে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু, পুড়ে গেছে দুটি গরু

মহিপুর ইউনিয়নে ২০২৬–২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা, উন্নয়ন ও সেবায় ২.১৮ কোটি টাকার পরিকল্পনা

বজ্রপাতে প্রান গেল ১৩ গরু ও ১ মহিষের, চা শ্রমিক পরিবারে শোক ও বিপর্যয়

১০

রাজশাহীতে ‘কথিত সাংবাদিক’ চপল গ্রেফতার, প্রতারণা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিল

১১

খরগোশ গিলে ফেলেও বাঁচল অজগর, মৌলভীবাজারে বন বিভাগের দ্রুত হস্তক্ষেপে রক্ষা পেল প্রাণীটি

১২

রাজশাহীতে প্রাইভেটকারে অস্ত্রের চালানসহ নারী-পুরুষ আটক, উদ্ধার বিদেশি পিস্তল-গুলিসহ বিপুল অস্ত্র

১৩

কদম ফুলের সৌন্দর্যে মুগ্ধ মৌলভীবাজার, মনু নদের পাড়ে প্রকৃতির উৎসব

১৪

হারিয়ে যাচ্ছে দেশি খেজুরের ঐতিহ্য, মাগুরার গ্রামজুড়ে নস্টালজিয়ার হাহাকার

১৫

কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকার চার সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

১৬

বৃদ্ধা মায়ের নিঃসঙ্গ মৃত্যু: আমাদের বিবেকের সামনে এক কঠিন প্রশ্ন

১৭

তীব্র তাপদাহে পুড়ছে কালিয়াকৈর, জনজীবন বিপর্যস্ত; রাস্তাঘাটে নেমেছে নীরবতা

১৮

এক মরদেহের সঙ্গে যোগ হলো আরও দুই লাশ, নড়াইলে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ২

১৯

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

২০