মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি-
১০ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আরএমপির উদ্যোগে উদ্ধার ৭৫ হারানো মোবাইল মালিকদের হাতে ফেরত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় উদ্ধার হওয়া ৭৫টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে সাইবার ক্রাইম ইউনিটের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল ফোন হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান।

আরএমপি সূত্র জানায়, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রাজশাহী মহানগরীসহ দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো শনাক্ত ও উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট থানায় দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে প্রযুক্তিগত অনুসন্ধান চালিয়ে ফোনগুলো উদ্ধার করা সম্ভব হয়। পরে পুলিশ কমিশনার আনুষ্ঠানিকভাবে সেগুলো মালিকদের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে বক্তব্যে পুলিশ কমিশনার মাদকদ্রব্যের ভয়াবহতা সম্পর্কে সবাইকে সতর্ক করেন এবং মাদকসহ যেকোনো অপরাধ দমনে নাগরিকদের তথ্য সহায়তা কামনা করেন। তিনি বলেন, সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পেলে পুলিশ দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সক্ষম। এ জন্য আরএমপির ফেসবুক পেজ, হটলাইন নম্বর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগাযোগ মাধ্যম চালু রয়েছে।

অভিভাবকদের উদ্দেশে তিনি সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব ও লেখাপড়ার বিষয়ে নজরদারি বাড়ানোর আহ্বান জানান, যাতে তারা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে। একই সঙ্গে মাদকাসক্ত অভিভাবকদের সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে মাদক থেকে দূরে থাকারও আহ্বান জানান।

আরো পড়ুন...  বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর, এক সন্তানকে রেখে না ফেরার দেশে ইতিবানু

মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা আরএমপির এ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের মতে, প্রযুক্তিনির্ভর এ জনবান্ধব কার্যক্রমে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) (চলতি দায়িত্বে) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ, ভাণ্ডারিয়ায় গ্রেপ্তার ২

নড়াগাতীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান

স্বাক্ষর জালিয়াতির অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি আইনজীবীর

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার কাঁঠাল চারা বিতরণ

মহিপুরে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক ১

মোড়েলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

খালি বাঁধের ঢালে লাউচাষ, বাড়তি আয়ের পথ দেখছেন কৃষকরা

১০ বছরের শিশুকে বলাৎকার: মাদরাসা শিক্ষকের যাবজ্জীবন

১০

বিশ্বনাথে বদরুদ্দীন উমরের প্রথম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

১১

কয়রায় ডেঙ্গু আক্রান্ত ৫ জন হাসপাতালে ভর্তি, বাড়ছে উদ্বেগ

১২

বাগেরহাটে ২৩ ব্যাংকের অংশগ্রহণে ক্যাশলেস লেনদেনের সচেতনতামূলক ক্যাম্পেইন

১৩

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক মনিরুল ইসলামের বিদায় সংবর্ধনা

১৪

চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, এতিম ও প্রতিবন্ধীদের মাঝে সহায়তা

১৫

ভ্যান বিক্রির পরও জোটেনি চিকিৎসার টাকা, জোবায়েরকে বাঁচাতে সহায়তার আবেদন

১৬

রামপালকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশু মুক্ত ঘোষণা

১৭

মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধসহ নানা অনিয়ম, ৫ ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা

১৮

চিলমারীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৯

প্রেমঘটিত বিষয় নিয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০

২০