আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি -
১১ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৫০ কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তারা নিরাপদে পৌঁছালেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ি জেলায় প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও নির্বাচনী সরঞ্জামাদি ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়ার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) খাগড়াছড়ি সদর উপজেলার ৩৬টি এবং মহালছড়ি উপজেলার ১৪টিসহ মোট ৫০টি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে ব্যালট বাক্স, ব্যালট পেপার ও অন্যান্য প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জামাদি নিরাপদে হস্তান্তর করা হয়।

নির্বাচনী সামগ্রী পরিবহন ও কর্মকর্তা পৌঁছে দেওয়ার পুরো প্রক্রিয়ায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত নিরাপত্তা বলয় প্রতিটি টিমকে সার্বক্ষণিক সহায়তা প্রদান করে। বিশেষ করে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর টহল দল বিভিন্ন রুটে এস্কর্ট ডিউটি পালন করে, যাতে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি না হয়।

সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা জানান, দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় আগাম প্রস্তুতি নিয়ে ধাপে ধাপে কর্মকর্তাদের কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে সরঞ্জাম বুঝিয়ে দেওয়ার পাশাপাশি ভোটগ্রহণের আগ পর্যন্ত নিরাপত্তা জোরদার রাখা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল সূত্র জানায়, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জেলার সর্বত্র নজরদারি বাড়ানো হয়েছে। ভোটের দিনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির সভাপতি ওবাইদুল, সম্পাদক সোহেল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০