আবদুর রহমান, বান্দরবান (আলীকদম) প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৩:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রেপারপাড়ায় ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধাঞ্জলি

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রেপারপাড়া শহীদ মিনারে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমবেত হন। এ সময় ভাষার অধিকার প্রতিষ্ঠায় আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ২নং চৈক্ষ্যং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নরুল আলম।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন ২নং চৈক্ষ্যং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হক মাহিম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ, আলীকদম উপজেলা যুবদলের সহ-সভাপতি আবু হানিফ এবং শ্রমিক দলের সহ-সভাপতি সিদ্দিকা আহম্মদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই ভাষার মর্যাদা সমুন্নত রাখতে নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।

আরো পড়ুন...  ফলোআপ সংবাদে গুরুত্বের আহ্বান

তারা আরও বলেন, একুশের চেতনা কেবল ভাষার অধিকারেই সীমাবদ্ধ নয়; এটি অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। ভাষা আন্দোলনের পথ ধরেই বাঙালি জাতি স্বাধীনতার সংগ্রামে অগ্রসর হয়েছে। তাই মহান একুশ আমাদের জাতীয় চেতনার অবিচ্ছেদ্য অংশ।

শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আত্মার শান্তি কামনাও করা হয়।

শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত নেতাকর্মীরা বলেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আমাদের নৈতিক দায়িত্ব। মাতৃভাষার মর্যাদা ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

গভীর শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য ও দেশাত্মবোধের আবহে রেপারপাড়া শহীদ মিনারে পালিত হয় মহান একুশে ফেব্রুয়ারির এই কর্মসূচি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০