ফাইদুল ইসলাম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে কৃষক দিবস পালিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা এলাকায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কৃষক দিবস-২০২৬ পালিত হয়েছে। ‘যাদের কিছু নাই—যাদের কেউ নাই, তাদের সাথে আমরা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের উদ্যোগে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ)-এর সহযোগিতায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবসটি উদযাপন করা হয়।

দুপুরে উপজেলার ৬নং পীরগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিতে অংশ নেন শতাধিক ভূমিহীন কৃষক, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং সচেতন নাগরিকরা। অংশগ্রহণকারীরা কৃষকদের অধিকার রক্ষা ও ন্যায্য দাবি আদায়ের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

আলোচনা সভায় উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান অবিনাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইসরাত জাহান লিমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোফাজ্জল হোসেন এবং ৬নং পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান। এছাড়া বক্তব্য দেন উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী অগ্নি শিখা, সিডিএ-এর আঞ্চলিক সমন্বয়কারী সন্তোষ চন্দ্র রায় এবং সিডিএ-এর ইউনিট ব্যবস্থাপক মমতা ঘোষসহ অন্যরা।

আরো পড়ুন...  খাগড়াছড়িতে পাহাড় কাটায় দণ্ড

বক্তারা বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষি খাত। কৃষকদের অক্লান্ত পরিশ্রমেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। তবে ভূমিহীন কৃষকরা এখনও জমির মালিকানা, ন্যায্য মজুরি, পুনর্বাসন ও সহজ শর্তে ঋণপ্রাপ্তির ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। তাদের সামাজিক নিরাপত্তা ও টেকসই জীবিকা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মত দেন বক্তারা।

সভাপতির বক্তব্যে অবিনাশ চন্দ্র রায় বলেন, “দেশের অর্থনীতি সচল রাখতে কৃষকদের অবদান অনস্বীকার্য। কিন্তু ভূমিহীন কৃষকরা আজও নানা বঞ্চনার শিকার। তাদের অধিকার আদায় এবং জীবনমান উন্নয়নে আমাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে।” তিনি সরকারি-বেসরকারি সংস্থা ও স্থানীয় প্রশাসনের সমন্বিত সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত কৃষক প্রতিনিধিরা ভূমিহীনদের জন্য বিশেষ পুনর্বাসন প্রকল্প, কৃষিঋণে সহজ শর্ত এবং প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণের দাবি জানান। আয়োজকরা জানান, কৃষকদের অধিকার প্রতিষ্ঠা ও সচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০