মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
১ মার্চ ২০২৬, ৮:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুলুর মন্ত্রীত্বের দাবি

নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে পুনরায় মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন মাধনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মতিউর রহমান মতি। শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি উত্থাপন করেন।

চেয়ারম্যান মতিউর রহমান মতি বলেন, দুলু দীর্ঘদিন ধরে নাটোরের রাজনীতি ও উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তিনি চারবারের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন এবং মন্ত্রী থাকাকালীন সময়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নাটোর-নলডাঙ্গার অবকাঠামোগত উন্নয়নে অবদান রেখেছেন। তাই তাকে পুনরায় মন্ত্রীত্ব প্রদান করা হলে এলাকার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

তিনি আরও বলেন, “নাটোর ও নলডাঙ্গার সাধারণ মানুষের প্রত্যাশা—দুলু ভাইকে মন্ত্রীসভায় দায়িত্ব দেওয়া হোক। তিনি অভিজ্ঞ, দক্ষ ও পরীক্ষিত নেতৃত্ব। তার নেতৃত্বে শিক্ষা, যোগাযোগ, কৃষি ও অবকাঠামো খাতে দৃশ্যমান অগ্রগতি সম্ভব।”

চেয়ারম্যান মতি প্রধান মন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলের ত্যাগী ও অভিজ্ঞ নেতাদের মূল্যায়ন করলে সংগঠন আরও শক্তিশালী হবে। তিনি আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

আরো পড়ুন...  মাধবপুর স্কুল ভবন নির্মাণে ধীরগতি, পাঠদানে ব্যাহত

এ সময় উপস্থিত ছিলেন মাধনগর ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল আলীম আফাজ, আব্দুল মতিন মাস্টার, মাসুদ মাস্টারসহ স্থানীয় নেতাকর্মীরা। তারা চেয়ারম্যান মতির দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, দুলু দীর্ঘ রাজনৈতিক জীবনে দল ও জনগণের পাশে থেকেছেন। তার প্রশাসনিক অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতা সরকার ও এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নাটোর-২ আসন দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র হিসেবে বিবেচিত। এ আসনে নেতৃত্বের প্রশ্নে স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।

তবে এ বিষয়ে এখনো কেন্দ্রীয় পর্যায় থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, তারা সংগঠনের সাংগঠনিক কাঠামোর মাধ্যমেই বিষয়টি উত্থাপন করবেন।

উল্লেখ্য, অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু পূর্বে মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার অধিকারী হিসেবে এলাকায় পরিচিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০