মহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৩ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৫, কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পৃথক পৃথক অভিযানে পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬ খ্রি.) বিকেল ৩টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। অভিযানে মোট ৫২ গ্রাম গাঁজা ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি, কানসাট বাজার ও পিরোজপুর এলাকায় একযোগে অভিযান চালানো হয়। এ সময় কয়লাবাড়ি গ্রামের মৃত রফিকের ছেলে মোঃ জেমারুল ওরফে জেম (৩৬), কানসাট বাজারের মোঃ রবুর ছেলে মোঃ সুহেল (৩৪), একই এলাকার মোঃ মুরুজ আলী (২৬) এবং পিরোজপুর গ্রামের মৃত হানিফ মন্ডলের মেয়ে মোসা: ইরিনা বেগম (২০)কে আটক করা হয়। তাদের সবার থানা শিবগঞ্জ, জেলা চাঁপাইনবাবগঞ্জ।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে সর্বমোট ৫২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পৃথকভাবে জব্দকৃত আলামত যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে একই দিনে শিবগঞ্জ থানাধীন কানসাট শিকারপুর এলাকায় আরেকটি অভিযানে মোঃ রবু আলীর স্ত্রী মোসাঃ ছবি আরা বেগম (৫৫)কে আটক করা হয়। তার কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন...  টেকনাফে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও ইয়াবা জব্দ

এ ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করেন। পরবর্তীতে তিনি প্রসিকিউশন দাখিল করলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আজিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত শুনানি শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় আসামিকে ১৬ (ষোল) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং চতুর্থ আসামিকে ২ (দুই) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০