মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
৭ মার্চ ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে ৫২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পুলিশের অভিযানে ৫২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত প্রায় ১০টার দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব আব্দুল্লাহপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিনের নির্দেশে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নইমুল ইসলাম মোস্তাকের নেতৃত্বে পুলিশের একটি দল গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব আব্দুল্লাহপুর দক্ষিণপাড়া এলাকায় আল আমিনের বাড়ির পাশের একটি কালভার্টের উপর অবস্থান নেয়।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। তবে কৌশলে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ সদস্যরা। পরে তাদের দেহ তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন— উপজেলার বড়চারা গ্রামের বাসিন্দা আলী আকবর (৫০), কুলিয়ারচর বাজার এলাকার সোয়েবুর রহমান গুছু (৩১) এবং বীর কাশিমনগর গ্রামের শরীফ মিয়া (৩০)।

আরো পড়ুন...  পিকআপে উধাও ৫ গরু, হোসেনপুরে চোর আতঙ্ক

পুলিশ জানায়, আটককৃত আলী আকবরের কাছ থেকে ৩০০ পিস, সোয়েবুর রহমান গুছুর কাছ থেকে ২০০ পিস এবং শরীফ মিয়ার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এভাবে মোট ৫২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। এছাড়া তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ হাজার ৭৪০ টাকা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে সোয়েবুর রহমান গুছুর বিরুদ্ধে থানায় পূর্বেও একাধিক মামলা রয়েছে, যেগুলো বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। ধারণা করা হচ্ছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং স্থানীয় পর্যায়ে ইয়াবা সরবরাহ করত।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে আটককৃতরা দীর্ঘদিন ধরে গোপনে এলাকায় ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো পড়ুন...  ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়, সংবাদ সম্মেলনে মুখ খুললেন বিএনপি নেতা বকুল

তিনি আরও জানান, গ্রেফতারকৃত তিনজনকে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে বলেও তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০