মো: কামরুল ইসলাম টিটু, বাগেরহাট শরণখোলা প্রতিনিধি,
১৫ মার্চ ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শরণখোলায় বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

বাগেরহাটের শরণখোলা উপজেলার ৪ নং সাউথখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া এবং উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শায়শের আলী হাওলাদারের রূহের মাগফেরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার (১৫ মার্চ) বিকাল সাড়ে ৪টায় তাফালবাড়ি স্কুল এন্ড কলেজ মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল আলম লিটন। মাহফিলে স্থানীয় বিএনপি নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শায়শের আলী হাওলাদারের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় আলেমগণ।

ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আনোয়ার হোসেন পঞ্চায়েত। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, যা সবসময় দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

আরো পড়ুন...  এক দিনে ১২ সচিবের বিদায়, নতুন পদায়নে তোড়জোড়

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খান মতিয়ার রহমান। তিনি বলেন, দলকে সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল ভেদাভেদ ভুলে দলীয় স্বার্থে একসঙ্গে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন, তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আ: মালেক রেজা, বিএনপি নেতা তালুকদার মধু, মোঃ রুহুল আমিন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খলিফা, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক নান্না মিয়া এবং তাফালবাড়ি সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহিম খান।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা দলের আদর্শ ও নীতিকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।

আলোচনা সভা শেষে সকলের অংশগ্রহণে ইফতার পরিবেশন করা হয়। পরে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০