নিজেস্ব প্রতিবেদক
৩০ মার্চ ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নানি-নাতির প্রেম, পালাতে গিয়ে আটক; এলাকাজুড়ে তোলপাড়!

আলোচিত নানি-নাতি
আলোচিত নানি-নাতি | ছবি: দৈনিক ইতিহাস

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বাবরা গ্রামে দুঃসম্পর্কের নানি-নাতির প্রেমের ঘটনা আবারও আলোচনায় এসেছে। পালানোর সময় স্থানীয়দের হাতে আটক হওয়ার পর এলাকাবাসীর উদ্যোগে তাদের বিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার সানবান্দা গ্রামের ২১ বছর বয়সী মেহেদী হাসান এবং বাবরা গ্রামের ৩৫ বছর বয়সী তাসলির মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক চলছিল। তারা দুঃসম্পর্কের নানি-নাতি হলেও নিকট আত্মীয় নন।

এর আগেও গত বছরের জুলাই মাসে তারা বাড়ি থেকে পালিয়ে যান। পরে পুলিশ কুষ্টিয়া থেকে তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। সে সময় উভয় পরিবারকে সতর্ক করা হয়েছিল।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে কোটচাঁদপুর উপজেলার বলুহার প্রজেক্ট এলাকায় তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা আটক করেন। পরে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ভিড় জমে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

স্থানীয়দের দাবি, সামাজিকভাবে সংবেদনশীল এ ঘটনার একটি স্থায়ী সমাধান প্রয়োজন ছিল। এ অবস্থায় তাসলির স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাকে আর গ্রহণ করবেন না বলে জানান। পরে উভয়ের সম্মতিতে স্থানীয়দের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন করা হয়।

আরো পড়ুন...  নূরুল মিল্লাতের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

এ বিষয়ে কালীগঞ্জ থানার কর্মকর্তা মো. জেল্লাল হোসেন বলেন, থানায় এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০