মালিকুজ্জামান কাকা,
১১ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

যশোর পৌরসভার ৫নং ওয়ার্ডে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন সর্দার বাড়ির সন্তান আরিফুল কামাল লাইট। তিনি নাগরিক সেবা উন্নয়ন, আধুনিকায়ন এবং ওয়ার্ডের সার্বিক সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে নির্বাচনী প্রস্তুতি ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

স্থানীয়ভাবে পরিচিত সর্দার বাড়ির সদস্য আরিফুল কামাল লাইট দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। তিনি নিয়মিতভাবে এলাকায় গণসংযোগ করছেন এবং সাধারণ মানুষের সমস্যার কথা শুনছেন। একই সঙ্গে মানবিক সহায়তা কার্যক্রমেও তিনি যুক্ত রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

পারিবারিকভাবে তিনি একটি পরিচিত রাজনৈতিক ও সামাজিক পরিবারের সদস্য। তার দুই বড় ভাই প্রয়াত ইয়াহিয়া কামাল ঝন্টু ও আজিজুল কামাল সুইট পূর্বে যশোর পৌরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরিবারে জনপ্রতিনিধিত্বের ধারাবাহিকতার অংশ হিসেবেই তিনি এবার প্রার্থী হতে চান বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।

আরিফুল কামাল লাইটের পিতা প্রয়াত ইসমাইল হোসেন সরদার এবং মাতা জেবুন নেছা। ১৯৭২ সালের ১০ নভেম্বর জন্মগ্রহণকারী লাইট যশোর পুলেরহাট স্কুল থেকে এসএসসি, সরকারি ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। তার বড় ভাই অ্যাডভোকেট আখতার কামাল, আরেক ভাই মিন্টু যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ ছিলেন। এছাড়া পরিবারের অন্য সদস্যরা বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন।

আরো পড়ুন...  সারজিস আলমকে নির্বাচন কমিশনের শোকজ

যশোর পৌরসভার ৫নং ওয়ার্ডটি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা হিসেবে পরিচিত। প্রায় ৩০ হাজার ভোটারের এই ওয়ার্ডে রয়েছে একাধিক সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রশাসনিক গুরুত্বপূর্ণ স্থাপনা। জেলা জজ আদালত, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, পানি উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুতায়ন বোর্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এ ওয়ার্ডে অবস্থিত। এছাড়া সরকারি এম এম কলেজ, মহিলা কলেজ, ক্যান্টনমেন্ট কলেজসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানও এখানে রয়েছে।

ওয়ার্ডের দীর্ঘদিনের অন্যতম প্রধান সমস্যা হিসেবে স্থানীয়রা ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থাকে উল্লেখ করছেন। সামান্য বৃষ্টিতেই রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয় বলে অভিযোগ রয়েছে। কোথাও কোথাও চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়। আরিফুল কামাল লাইট এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেন, নির্বাচিত হলে আধুনিক ও মানসম্মত নাগরিক সেবা নিশ্চিত করা, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, রাস্তাঘাট উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

আরিফুল কামাল লাইট ৫নং ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করে জানান, তিনি একটি সুশৃঙ্খল, উন্নত ও নাগরিকবান্ধব ওয়ার্ড গড়ে তুলতে কাজ করতে চান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০