মাগুরা প্রতিনিধি,
১৮ এপ্রিল ২০২৬, ৪:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাগুরায় সেলুনে সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ৬

মাগুরা সদর উপজেলায় একটি সেলুনে আগে চুল কাটানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন এবং তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার গাংনালিয়া বাজারে এ ঘটনা ঘটে, যা এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গাংনালিয়া বাজারের দ্বীপক সরদারের সেলুনে চুল কাটানোর জন্য আগে থেকেই সিরিয়াল দিয়ে অপেক্ষা করছিলেন বরিশাট গ্রামের তালপট্টি পাড়ার আব্দুল্লাহ নামের এক যুবক। এ সময় একই এলাকার সোহাগ নামের আরেক যুবক সেলুনে এসে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা জানিয়ে আগে চুল কাটানোর অনুরোধ করেন। কিন্তু আব্দুল্লাহ তার সিরিয়াল ছাড়তে অস্বীকৃতি জানান।

এ নিয়ে শুরু হয় কথা কাটাকাটি, যা অল্প সময়ের মধ্যেই তীব্র উত্তেজনায় রূপ নেয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হন।

আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে রয়েছেন লুৎফর শেখ, আব্দুল্লাহ, সোহাগ, উকিল মোল্লা, কাদের মোল্লা ও আরাফাত। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আরো পড়ুন...  মাগুরায় ঐতিহ্যবাহী হাজরাপুরী লিচু মেলা শুরু

মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক মো. মামুনুর রশিদ জানান, দুপুরের দিকে শ্রীপুর উপজেলার বরিশাট গ্রাম থেকে একযোগে ৬ জন আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে লুৎফর শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুরে পাঠানো হয়েছে।

এদিকে, সংঘর্ষের ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে এমন সহিংসতা অনাকাঙ্ক্ষিত এবং এটি সামাজিক শান্তি-শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ। তারা এ ধরনের ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

ঘটনার বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, এখনো পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। তবে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে এবং জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনা আবারও প্রমাণ করে, সামান্য বিরোধও কখনো কখনো বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে। তাই এ ধরনের পরিস্থিতিতে সংযম ও পারস্পরিক সহনশীলতা বজায় রাখা জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বধলায় নবাগত ইউএনও শফিকুল ইসলামের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিহাতীতে শহীদ জিয়াউর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী পালিত

রামপালে খালের বাঁধ অপসারণ ঘিরে গ্রামবাসী-প্রতিপক্ষ সংঘাত

সেন্টমার্টিনের কাছে সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান, মিয়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৯ জন আটক

বেড়া কেটে ঘরে ঢুকে মামী–ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

দক্ষিণ চট্টগ্রামে তালের পাইকারি বাজারে ক্রেতার ঢল, ভাইয়ের দীঘির পাড়ে জমজমাট বাণিজ্য

গাবুরায় ১৫ স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে চিকিৎসা উপকরণ বিতরণ, প্রাথমিক স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ

কুড়িগ্রামে বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু, পুড়ে গেছে দুটি গরু

মহিপুর ইউনিয়নে ২০২৬–২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা, উন্নয়ন ও সেবায় ২.১৮ কোটি টাকার পরিকল্পনা

বজ্রপাতে প্রান গেল ১৩ গরু ও ১ মহিষের, চা শ্রমিক পরিবারে শোক ও বিপর্যয়

১০

রাজশাহীতে ‘কথিত সাংবাদিক’ চপল গ্রেফতার, প্রতারণা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিল

১১

খরগোশ গিলে ফেলেও বাঁচল অজগর, মৌলভীবাজারে বন বিভাগের দ্রুত হস্তক্ষেপে রক্ষা পেল প্রাণীটি

১২

রাজশাহীতে প্রাইভেটকারে অস্ত্রের চালানসহ নারী-পুরুষ আটক, উদ্ধার বিদেশি পিস্তল-গুলিসহ বিপুল অস্ত্র

১৩

কদম ফুলের সৌন্দর্যে মুগ্ধ মৌলভীবাজার, মনু নদের পাড়ে প্রকৃতির উৎসব

১৪

হারিয়ে যাচ্ছে দেশি খেজুরের ঐতিহ্য, মাগুরার গ্রামজুড়ে নস্টালজিয়ার হাহাকার

১৫

কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লাখ টাকার চার সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

১৬

বৃদ্ধা মায়ের নিঃসঙ্গ মৃত্যু: আমাদের বিবেকের সামনে এক কঠিন প্রশ্ন

১৭

তীব্র তাপদাহে পুড়ছে কালিয়াকৈর, জনজীবন বিপর্যস্ত; রাস্তাঘাটে নেমেছে নীরবতা

১৮

এক মরদেহের সঙ্গে যোগ হলো আরও দুই লাশ, নড়াইলে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ২

১৯

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

২০