মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

মাগুরার শ্রীপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬” উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান লিটন ক্যাম্পেইন বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। তিনি জানান, তিন সপ্তাহব্যাপী এই কর্মসূচির আওতায় উপজেলার প্রতিটি শিশুকে এক ডোজ করে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। তবে অসুস্থ শিশুদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়া হবে এবং যেসব শিশু সম্প্রতি হামের টিকা নিয়েছে, তাদের ক্ষেত্রে ২৮ দিন পূর্ণ হওয়ার পর টিকা প্রদান করা হবে।

সভায় জানানো হয়, আগামী সোমবার (২০ এপ্রিল) থেকে শ্রীপুর উপজেলায় মোট ১৬ হাজার ৫৯৫ শিশুকে টিকা প্রদান করা হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১৯৩টি কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে। এতে ২৫ জন টিকাদানকারী, ৪৯ জন স্বেচ্ছাসেবী এবং ২৪ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।

সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, আনসার ও ভিডিপি কর্মকর্তা নারগিস পারভিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইমাম সমিতির নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন...  শিবপুর বাজারে চুরির সময় ৪ জন আটক

বক্তারা বলেন, হাম-রুবেলা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি সফল করতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন এবং অভিভাবকদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি উঠল সংসদে

কুয়েতে প্রবাসী ইউছুফের মৃত্যু, নিজ গ্রামে জানাজা শেষে দাফন

ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকারেই রাজনীতি—গৌরম্ভায় কাজী জাহিদুল ইসলাম

এলপিজির দাম আবার বাড়ল, ১২ কেজি সিলিন্ডারে ২১২ টাকা বৃদ্ধি

ছাত্রলীগকে কাছে টানার কথা কেন বলছে এনসিপি?

শ্রীপুর থানায় সচেতনতা সভা: মাদক-সন্ত্রাস প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

নকল সিগারেট জব্দ, ভোলায় কোস্টগার্ডের অভিযান

বিদায়ী অনুষ্ঠানে আবেগঘন মুহূর্তে দাখিল পরীক্ষার্থীদের বিদায়

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

১০

কিশোরগঞ্জে জাসাসের মিলনমেলা, নেতাকর্মীদের প্রাণচাঞ্চল্য

১১

হজের গুরুত্ব ও ফজিলত

১২

দেশজুড়ে হামের টিকাদান শুরু আগামীকাল থেকে

১৩

সোনামসজিদ সীমান্তে বিজিবির বড় অভিযান, ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার মাদক সিরাপ জব্দ

১৪

জমি বিরোধে হামলা, বিএনপি নেতাকে পিটিয়ে আহত—কাঁঠালিয়ায় উত্তেজনা

১৫

ব্ল্যাকমেইলে বিয়ে, তালাকের পর মামলা—রাজশাহীতে যুবকের বিস্ফোরক অভিযোগ

১৬

স্বাধীনতা নাকি অনুমতির শৃঙ্খল

১৭

নিরাপত্তা ও ন্যায়বিচারেই গড়বে সম্ভাবনার বাংলাদেশ

১৮

সালিসের পরই ফের অপহরণ! ৪ দিন পর উদ্ধার মাদ্রাসাছাত্রী, গ্রেপ্তার ৭

১৯

খুবি শিক্ষক শরিফুল ইসলাম সিজেইএনের নতুন কমিটিতে

২০