ইতিহাস প্রতিবেদক
২৫ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহে হতদরিদ্রদের মাঝে ফুড বাস্কেট বিতরণ

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর তৃতীয় দিনে আলোচনা সভা ও হতদরিদ্রদের মাঝে পুষ্টিসমৃদ্ধ ফুড বাস্কেট বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় পুষ্টি খাতে সরকারের গৃহীত কার্যক্রম, অর্জন ও চ্যালেঞ্জ মোকাবেলার উপায় নিয়ে আলোচনা করা হয়। সভায় শিশু পুষ্টির গুরুত্বও তুলে ধরা হয়।

আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. জুলি চৌধুরী এবং মেডিকেল অফিসার ডা. আল ইয়াসিন শুভ নিলয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুন্সি নাসিরুল ইসলাম, ক্যাশিয়ার শিকদার মাসুম বিল্লাহ, পরিসংখ্যানবিদ শামীম আল-রশিদ, ইপিআই টেকনোলজিস্ট তুষার কান্তি ঢালীসহ স্থানীয় সাংবাদিকরা।

পরে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ১০ জন হতদরিদ্র মানুষের মাঝে পুষ্টিসমৃদ্ধ ফুড বাস্কেট বিতরণ করা হয়। প্রতিটি বাস্কেটে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম তরল দুধ, আধা কেজি টমেটো, এক হালি কাঁচা কলা, আধা কেজি পেয়ারা ও ১ কেজি লবণ।

আরো পড়ুন...  পেট্রোল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, ‘সিলিন্ডার বিস্ফোরণ’ বলে ধামাচাপার চেষ্টা—স্বামী গ্রেফতার

আয়োজকরা জানান, পুষ্টি সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য সহায়তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রুমান হাওলাদারের নির্বাচনী প্রচারণা

যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

শ্রীমঙ্গলে ভারতীয় প্রসাধনীসহ দুইজন গ্রেপ্তার

সুন্দরগঞ্জে হোমিওপ্যাথি ডাক্তার অ্যাসোসিয়েশনের ফ্রি চিকিৎসা ক্যাম্প

মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

শ্যামনগরে খানাখন্দে বেহাল দুই গ্রামীণ সড়ক, সংস্কারে বাজেট নেই

শ্রীপুরের খামারপাড়া বাজারে চার দোকানে চুরি, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

মাগুরায় জায়েদ বিন কবির নিশান ও আশীষ রায় স্মরণে নাগরিক স্মরণসভা

শ্রীপুরে মামলা ও অপপ্রচারের অভিযোগে নারী ও বিএনপি নেতার সংবাদ সম্মেলন

নড়াইলে আদালত চত্বর থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক

১০

ডেঙ্গুতে জ্বরে আক্রান্ত হয়ে মোরেলগঞ্জের বাবুল ফরাজির মৃত্যু 

১১

মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১২

১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ: গাইবান্ধায় শফিকুর রহমান

১৩

বদরগঞ্জে পাঁচ শতাধিক চারাগাছ বিতরণ ও জলাশয়ে পোনা অবমুক্ত

১৪

কুলিয়ারচরের এসআই সুজন বিশ্বাস আবারও জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী

১৫

সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৬

বয়োবৃদ্ধরা বোঝা নয়, পরিবারের ছায়া: নলডাঙ্গার ইউএনও

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই

১৮

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ২; বিচারের দাবিতে বিক্ষোভ

১৯

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

২০