শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি—কালিয়াকৈরে জনদুর্ভোগ চরমে

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরতকিতলা-আমতলা এলাকায় সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। হাঁটুসমান পানিতে ডুবে যাচ্ছে সড়ক, ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও শ্রমজীবী মানুষ।

রোববার (২৬ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, অল্প সময়ের বৃষ্টিতেই হরতকিতলা এলাকা থেকে বাদশা হাউস সড়ক পর্যন্ত বিভিন্ন স্থানে পানি জমে চলাচল অযোগ্য হয়ে পড়ে। অনেক পথচারীকে জুতা-স্যান্ডেল হাতে নিয়ে পানি মাড়িয়ে চলাচল করতে দেখা গেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে। অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণ এবং পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা পানিতে তলিয়ে যায়।

ভুক্তভোগীরা জানান, এ এলাকায় ৫ থেকে ৭টি শিল্পকারখানা থাকায় হাজারো শ্রমিক প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। কিন্তু জলাবদ্ধতার কারণে তাদের কর্মস্থলে যাতায়াতে মারাত্মক সমস্যা হচ্ছে, এমনকি অনেকেই সময়মতো কাজে পৌঁছাতে পারছেন না।

স্থানীয় বাসিন্দা মো. নুরুল ইসলাম বলেন, “প্রতিবার বৃষ্টি হলেই হাঁটুসমান পানি জমে যায়। পরিবার নিয়ে চলাচল করা খুব কষ্টকর হয়ে পড়ে।”

আরেক বাসিন্দা রাফিজা বেগম বলেন, “পানি জমে ঘরের ভেতরেও ঢুকে পড়ে। ছোট বাচ্চাদের নিয়ে খুব বিপদে আছি।”

আরো পড়ুন...  রাজনীতিতে আগ্রহ বাড়ছে: স্পিকার

শ্রমিক মো. রিপন জানান, প্রতিদিন এই রাস্তা দিয়েই কাজে যাই। বৃষ্টি হলেই পানি মাড়িয়ে যেতে হয়, এতে করে সময়মতো কাজে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।

স্থানীয়রা দ্রুত টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে মাদ্রাসা সুপারের অপসারণের দাবিতে মানববন্ধন

মোরেলগঞ্জে নকল সিগারেট উদ্ধারের ঘটনায় ৩ জনের নামে মামলা দায়ের

মোংলায় বিএনপি নেতা ফারুক’র নামে অপপ্রচার, থানায় জিডি

কালিহাতীতে গৃহবধূ নির্যাতন, শালিশে হামলার অভিযোগ

প্রিপেইড মিটারে ভোগান্তিতে কালিয়াকৈরের গ্রাহকরা

ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে দুধরচকীর শোক

কিশোরগঞ্জে বিএমবিএফের অভিষেক অনুষ্ঠিত

উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়নে শঙ্কা, চাঁদাবাজি বন্ধের আহ্বান এমপি আজহারের

নারীর প্রতি সহিংসতা নিরসনে শরনখোলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

১০

মোরেলগঞ্জে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন 

১১

পটিয়ায় নিহত পঙ্কজ শীলের পরিবারের পাশে এমপি এনাম

১২

কেষ্টমনিপাড়ায় বিজিবির নতুন ক্যাম্প স্থাপন

১৩

রেললাইন পারাপারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

১৪

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৫

যুক্তরাষ্ট্রের বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে সমতা পার্টির রোড মার্চ

১৬

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৭

মাগুরায় ছাত্রশিবিরের কর্মী শিক্ষা শিবির

১৮

মহিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৯

মাগুরা প্রেসক্লাবে নবাগত ডিসির মতবিনিময়

২০