রানা ইসলাম, বদরগঞ্জ রংপুর
৪ জুন ২০২৬, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বদরগঞ্জে যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধের অভিযোগ, নারীসহ ২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ

রংপুরের বদরগঞ্জ উপজেলায় বসতবাড়ির যাতায়াতের একমাত্র পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শাখাওয়াত হোসেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামে। অভিযোগে বলা হয়েছে, হনুফা বেগম নামে এক নারী এবং তার ছেলে রুবেল হোসেন মিলে জোরপূর্বকভাবে বসতবাড়িতে যাতায়াতের একমাত্র সরু রাস্তাটি বন্ধ করে দিয়েছেন।

ভুক্তভোগী শাখাওয়াত হোসেন জানান, তিনি পৈতৃক জমিতে বাড়ি নির্মাণ করেন এবং বাড়ির সামনে একটি পুকুর রয়েছে। ওই পুকুরের পাশ দিয়ে একটি সরু পথ ব্যবহার করেই পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে যাতায়াত করে আসছিলেন। তবে তিনি জীবিকার প্রয়োজনে ঢাকায় অবস্থান করার সময় সেই পথটি বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, “ঢাকা থেকে ফিরে দেখি আমাদের যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এখন বাধ্য হয়ে পুকুরপাড় দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।”

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, রাস্তা বন্ধ করার সময় বাধা দিলে হনুফা বেগম ও তার ছেলে রুবেল হোসেন হুমকি-ধমকি দেন।

আরো পড়ুন...  ফুলবাড়ীতে চোরাচালানবিরোধী অভিযানে ৩৪৭ বোতল সিরাপ জব্দ

এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, আগে মৌখিকভাবে ওই পথ ব্যবহার করতে দেওয়া হলেও বর্তমানে পারিবারিক বিরোধের কারণে সমস্যা তৈরি হয়েছে।

অন্যদিকে অভিযুক্ত হনুফা বেগমের বক্তব্য জানতে চাইলে তিনি কোনো সুস্পষ্ট উত্তর না দিয়ে অসংলগ্ন প্রতিক্রিয়া জানান।

এ বিষয়ে বদরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক শংকর দাশ জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তিনি বলেন, “প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিবাদীদের যাতায়াতের রাস্তা খুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০