মোঃ রবিউল ইসলাম, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
১০ জুন ২০২৬, ৫:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের জানাজায় মানুষের ঢল

নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রক্ষপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ (৫৫)-এর জানাজায় হাজারো মানুষের উপস্থিতিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রিয় এই শিক্ষকের শেষ বিদায়ে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ ছুটে আসেন।

বুধবার (১০ জুন) সকাল ১০টায় নলডাঙ্গা উপজেলার বাঙ্গালখলসী মাদ্রাসা মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে হঠাৎ স্ট্রোক করলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসা জাহিদুল ইসলাম জাহিদ স্থানীয় মানুষের কাছে অত্যন্ত সম্মানিত ও প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। শিক্ষা বিস্তারে তার অবদান এলাকাবাসী কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছেন।

তার মৃত্যুতে জাতীয় সংসদের মাননীয় হুইপ, নলডাঙ্গা উপজেলা বিএনপি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

আরো পড়ুন...  ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

জানাজায় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, ব্রক্ষপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক মাস্টার, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন জুয়েল, মাওলানা আমজাদ হোসেনসহ নাটোর ও রাজশাহী জেলার সহস্রাধিক মুসল্লি।

এলাকাবাসী জানান, জাহিদুল ইসলাম জাহিদ শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন সমাজ গঠনের একজন নিবেদিতপ্রাণ মানুষ। তার মৃত্যুতে শিক্ষা অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারায় বিএনপি নেতা এনামুল হক সদ্দারকে ঘিরে তৃণমূলে প্রত্যাশা

মিঠামইন উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট শাহ্ কামালের

কুলিয়ারচরে ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীতা ঘোষণা দেলোয়ারের

চৌহালীর সদিয়া চাঁদপুরে ইএসডিওর ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের কর্মশালা

মহিপুরে জৈব চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে লোকসংগীত ও পথনাটক

মোড়েলগঞ্জ দৈবজ্ঞহাটিতে চেয়ারম্যান পদে আলোচনায় আতিক তালুকদার

বদরগঞ্জে বজ্রপাতে গরু আনতে গিয়ে বৃদ্ধ নিহত

শ্যামনগরে জলবায়ু-স্মার্ট কৃষি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

১০

পাঁচ ওয়াক্ত নামাজ কখন ফরজ হয় এবং কীভাবে পাঁচ ওয়াক্ত নির্ধারিত হলো

১১

মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ পাঁচজন আটক

১২

কাঁঠালিয়ায় বৃত্তিপ্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৩

হিলি-বিরামপুরে পাটের ভালো ফলন, বাড়তি দামে হাসি কৃষকের মুখে

১৪

মহিপুরে এনজিওর টিউবওয়েল ও নারীবান্ধব বিশ্রামাগার দখলের অভিযোগ

১৫

সৌদির পাইপলাইন বন্ধ, সরবরাহ নিয়ে শঙ্কায় বাড়ল তেলের দাম

১৬

জাতীয় ইনোভেশন ফেয়ারে সেরা দুইয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘স্মার্ট হুইলচেয়ার’

১৭

নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৩

১৮

মাগুরায় পরিবেশ ও প্রকৃতি বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

১৯

নলডাঙ্গায় সম্পত্তি দখল নিয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে গৃহবধূ

২০