এইচ এম নাসির উদ্দীন , ঝালকাঠি প্রতিনিধি
৭ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বীর মুক্তিযোদ্ধা সেকান্দার আলীর ইন্তেকাল

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার হেতালবুনিয়া ইউনিয়নের আচৈনতলা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ সেকান্দার আলী (৭১) আর নেই। বার্ধক্যজনিত কারণে তিনি গত শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক সকাল ৫টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বীর মুক্তিযোদ্ধা মোঃ সেকান্দার আলী ছিলেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের একজন সাহসী যোদ্ধা। দেশমাতৃকার স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে তাঁর সাহসিকতা ও ত্যাগের কথা আজও স্থানীয়ভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। স্বাধীনতার পরও তিনি সাধারণ মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি পাঁচ পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তবে মৃত্যুর আগ পর্যন্ত তিনি নিজ বাড়িতেই পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থান করছিলেন।

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মরহুমের নিজ বাড়ির মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে তাঁকে তাঁর পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। জানাজা ও দাফন অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

আরো পড়ুন...  কাঁঠালিয়ায় মহিলা দলের সমাবেশ

মোঃ সেকান্দার আলীর মৃত্যুতে ঝালকাঠি জেলার মুক্তিযোদ্ধা সমাজ এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। তাঁরা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার চলে যাওয়া মানে ইতিহাসের একটি অধ্যায়ের নীরবে বিদায় নেওয়া।

এদিকে তাঁর মৃত্যুতে কাঁঠালিয়া প্রেসক্লাব গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। এক শোকবার্তায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় বলা হয়, “বীর মুক্তিযোদ্ধা মোঃ সেকান্দার আলীর অবদান দেশ ও জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।”

স্থানীয় বাসিন্দারাও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে, নম্র ও মানবিক একজন মানুষ। গ্রামের যে কোনো সামাজিক সমস্যায় তাঁকে পাশে পাওয়া যেত। তাঁর আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

বীর মুক্তিযোদ্ধা মোঃ সেকান্দার আলীর ইন্তেকালে ঝালকাঠি তথা গোটা দেশের জন্য এক বেদনাবিধুর মুহূর্ত তৈরি হয়েছে। তাঁর আত্মত্যাগ ও অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারায় বিএনপি নেতা এনামুল হক সদ্দারকে ঘিরে তৃণমূলে প্রত্যাশা

মিঠামইন উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট শাহ্ কামালের

কুলিয়ারচরে ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীতা ঘোষণা দেলোয়ারের

চৌহালীর সদিয়া চাঁদপুরে ইএসডিওর ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের কর্মশালা

মহিপুরে জৈব চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে লোকসংগীত ও পথনাটক

মোড়েলগঞ্জ দৈবজ্ঞহাটিতে চেয়ারম্যান পদে আলোচনায় আতিক তালুকদার

বদরগঞ্জে বজ্রপাতে গরু আনতে গিয়ে বৃদ্ধ নিহত

শ্যামনগরে জলবায়ু-স্মার্ট কৃষি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

১০

পাঁচ ওয়াক্ত নামাজ কখন ফরজ হয় এবং কীভাবে পাঁচ ওয়াক্ত নির্ধারিত হলো

১১

মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ পাঁচজন আটক

১২

কাঁঠালিয়ায় বৃত্তিপ্রাপ্ত ৬০ শিক্ষার্থীকে সংবর্ধনা

১৩

হিলি-বিরামপুরে পাটের ভালো ফলন, বাড়তি দামে হাসি কৃষকের মুখে

১৪

মহিপুরে এনজিওর টিউবওয়েল ও নারীবান্ধব বিশ্রামাগার দখলের অভিযোগ

১৫

সৌদির পাইপলাইন বন্ধ, সরবরাহ নিয়ে শঙ্কায় বাড়ল তেলের দাম

১৬

জাতীয় ইনোভেশন ফেয়ারে সেরা দুইয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘স্মার্ট হুইলচেয়ার’

১৭

নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৩

১৮

মাগুরায় পরিবেশ ও প্রকৃতি বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

১৯

নলডাঙ্গায় সম্পত্তি দখল নিয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে গৃহবধূ

২০