আবু রায়হান, স্টাফ রিপোর্টার
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“আমি সবার এমপি”—শরণখোলায় অধ্যক্ষ আব্দুল আলিম

বাগেরহাট-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর বাগেরহাট জেলা সূরা সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম শরণখোলা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শরণখোলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন।

প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় নানা সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন সহ-সভাপতি নজরুল ইসলাম আকন, সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সাবেরা ঝর্ণা ও সাংবাদিক জাহিদ হাসান হিমেল।

এ সময় উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা রফিকুল ইসলাম কবির, মাওলানা ওবায়দুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছরোয়ার হোসেন বাদলসহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তব্য দিতে গিয়ে অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, তিনি কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধি হিসেবে নয়, বরং পুরো এলাকার জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে চান। মোরেলগঞ্জ ও শরণখোলার উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Facebook Comments Box
আরো পড়ুন...  নোয়াখালীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে তদন্ত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রুমান হাওলাদারের নির্বাচনী প্রচারণা

যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

শ্রীমঙ্গলে ভারতীয় প্রসাধনীসহ দুইজন গ্রেপ্তার

সুন্দরগঞ্জে হোমিওপ্যাথি ডাক্তার অ্যাসোসিয়েশনের ফ্রি চিকিৎসা ক্যাম্প

মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

শ্যামনগরে খানাখন্দে বেহাল দুই গ্রামীণ সড়ক, সংস্কারে বাজেট নেই

শ্রীপুরের খামারপাড়া বাজারে চার দোকানে চুরি, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

মাগুরায় জায়েদ বিন কবির নিশান ও আশীষ রায় স্মরণে নাগরিক স্মরণসভা

শ্রীপুরে মামলা ও অপপ্রচারের অভিযোগে নারী ও বিএনপি নেতার সংবাদ সম্মেলন

নড়াইলে আদালত চত্বর থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক

১০

ডেঙ্গুতে জ্বরে আক্রান্ত হয়ে মোরেলগঞ্জের বাবুল ফরাজির মৃত্যু 

১১

মোরেলগঞ্জে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

১২

১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ: গাইবান্ধায় শফিকুর রহমান

১৩

বদরগঞ্জে পাঁচ শতাধিক চারাগাছ বিতরণ ও জলাশয়ে পোনা অবমুক্ত

১৪

কুলিয়ারচরের এসআই সুজন বিশ্বাস আবারও জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী

১৫

সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৬

বয়োবৃদ্ধরা বোঝা নয়, পরিবারের ছায়া: নলডাঙ্গার ইউএনও

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই

১৮

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ২; বিচারের দাবিতে বিক্ষোভ

১৯

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

২০