কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি:
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হিলিতে নারীর মরদেহ উদ্ধার

লাশ উদ্ধার | প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলা (হিলি) এলাকার চুরিপট্টি মহল্লায় একটি বসতবাড়ি থেকে ফাহিমা বেগম (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুরিপট্টি এলাকার মুক্তার নামে এক ব্যক্তির বাড়িতে একটি কক্ষে ফাহিমা বেগমের নিথর দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা দ্রুত হিলি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

নিহত ফাহিমা বেগম কালিয়াকৈর উপজেলার বড়াই পাড়া গ্রামের বাসিন্দা। তিনি মো. বাদল দেওয়ানের মেয়ে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। কী কারণে তিনি হিলির ওই বাড়িতে অবস্থান করছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কিছু জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

আরো পড়ুন...  খাগড়াছড়িতে টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

হিলি থানার এসআই মাহফুজ আলম বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি পরিষ্কার হবে।” তিনি আরও জানান, ঘটনাটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো কারণ রয়েছে—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

এদিকে, ঘটনার খবর পেয়ে এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও কৌতূহল সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে এবং তাদের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদসহ আশপাশের তথ্য সংগ্রহ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০