মালিকুজ্জামান কাকা,
২১ এপ্রিল ২০২৬, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাতি নেতৃত্বে ক্ষোভ তৃণমূলে

যশোর শহর ও শহরতলীতে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি ও আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত দুই তৃণমূল কর্মী মাসুদ রানা ও আমিনুর রহমান আমন স্থানীয় কিছু নবাগত ও আঞ্চলিক নেতার আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে কিছু ‘পাতি নেতা’র অযথা খবরদারিতে তৃণমূল পর্যায়ের কর্মীরা চরমভাবে অতিষ্ঠ হয়ে পড়েছেন, যা দলের ভাবমূর্তিতেও নেতিবাচক প্রভাব ফেলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চাঁচড়া চেকপোস্ট এলাকার বাসিন্দা মাসুদ রানা পেশায় একজন প্রেস ব্যবসায়ী। অন্যদিকে পাশ্ববর্তী চাঁচড়া পশ্চিমপাড়া এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিনুর রহমান আমন একজন পার্টস ব্যবসায়ী এবং ১০ নম্বর চাঁচড়া ইউনিয়ন শাখা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সভাপতি। বর্তমানে তিনি বিএনপির নতুন কমিটিতে পদ পাওয়ার প্রত্যাশায় রয়েছেন।

মাসুদ রানা মৃত রুহুল আমিন মিয়ার ছেলে এবং আমিনুর রহমান আমন মৃত আজিজুর রহমানের সন্তান। স্থানীয়দের মতে, ২০০৮ সাল থেকে শুরু করে দীর্ঘ সময় ধরে বিএনপির বিভিন্ন আন্দোলন, মিছিল ও কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তারা। রাজনৈতিক পরিস্থিতির কারণে একাধিকবার পুলিশি চাপের মুখে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকতে হয়েছে এবং নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানেও নিয়মিত বসতে পারেননি।

আরো পড়ুন...  সার্কিট হাউজ পাড়ার ‘গরীবের বন্ধু’ বাবলু মোড়ল

তাদের ঘনিষ্ঠজনরা জানান, কঠিন সময় পার করতে গিয়েই তাদের মধ্যে মাছ ধরার অভ্যাস গড়ে ওঠে, যা এখনো তাদের অবসর বিনোদনের একটি মাধ্যম। এ কারণে এলাকাবাসীর কাছে তারা মজার ছলে ‘মেছো বিএনপি’ হিসেবেও পরিচিত।

সম্প্রতি সরকারের সামাজিক নিরাপত্তামূলক উদ্যোগ—ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড—নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন এই দুই কর্মী। তারা জানান, এসব কর্মসূচির মাধ্যমে প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হচ্ছেন। যদিও এসব কার্যক্রম পরিচালনার দায়িত্ব সরকারের, তবুও স্থানীয়ভাবে প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করতে তারা নিজ উদ্যোগে কাজ করছেন এবং নিয়মিত যোগাযোগ রাখছেন।

তবে একই সঙ্গে তারা অভিযোগ করেন, কিছু নতুন ও প্রভাব বিস্তারকারী নেতার অযথা হস্তক্ষেপ ও কর্তৃত্বমূলক আচরণে তৃণমূল কর্মীরা বিব্রত হচ্ছেন। তাদের মতে, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে দলের সাংগঠনিক শক্তি দুর্বল হয়ে পড়বে এবং সাধারণ মানুষের কাছে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।

মাসুদ ও আমন আশা প্রকাশ করেন, দলীয় শৃঙ্খলা রক্ষা ও তৃণমূলের কর্মীদের মূল্যায়নে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্ব কার্যকর ভূমিকা নেবে। একই সঙ্গে তারা চান, প্রকৃত কর্মীদের সম্মান ও অধিকার নিশ্চিত করে দলকে আরও সুসংগঠিত করা হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০