মালিকুজ্জামান কাকা, যশোর প্রতিনিধি-
২১ এপ্রিল ২০২৬, ৭:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যশোরে ব্র্যাক একাডেমির বর্ণাঢ্য বৈশাখ উৎসব

যশোরে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে ব্র্যাক একাডেমিতে উদযাপিত হয়েছে বৈশাখ বরণ উৎসব। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজন প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

কোমলমতি শিক্ষার্থীদের আনন্দ ও বিনোদন নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে কর্তৃপক্ষ। এর মধ্যে পিঠা উৎসব ছিল অন্যতম আকর্ষণ। বাঙালির ঐতিহ্যবাহী নানা পিঠায় সাজানো রঙিন স্টলগুলো শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

উৎসবে কবিতা আবৃত্তি, খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে শিশুরা মেতে ওঠে আনন্দে। পাশাপাশি মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। বিশেষ করে মায়েদের সঙ্গে শিশুদের নৃত্য পরিবেশনা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।

অভিভাবকদের জন্যও রাখা হয় বিশেষ আয়োজন। র‌্যাম্প শোতে অংশ নিয়ে তারা উৎসবকে আরও আকর্ষণীয় করে তোলেন। একদিকে শিশুদের অংশগ্রহণ, অন্যদিকে অভিভাবকদের সম্পৃক্ততায় পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত।

শহরের রেলরোড এলাকায় অবস্থিত ব্র্যাক একাডেমির ক্যাম্পাস বর্ণিল সাজে সজ্জিত করা হয়, যা উৎসবের আবহকে আরও উজ্জ্বল করে তোলে।

প্রধান শিক্ষক আল-আমিনের নেতৃত্বে অনুষ্ঠান সফল করতে নিরলস পরিশ্রম করেন শিক্ষিকা ফারিয়া হাওলাদার, নিশাত শাম্মি, সুমাইয়া সুলতানাসহ অন্যান্য শিক্ষকরা।

আরো পড়ুন...  ঝোপে মিলল ‘চশমা সাইদ’-এর গলাকাটা মরদেহ

প্রধান শিক্ষক আল-আমিন বলেন, শিক্ষার্থীদের মানসিক, মেধা ও শারীরিক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতেই এ ধরনের আয়োজন নিয়মিত করা হচ্ছে।

সব মিলিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহণে ব্র্যাক একাডেমির বৈশাখ বরণ উৎসবটি আনন্দঘন ও স্মরণীয় আয়োজনে পরিণত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০