মালিকুজ্জামান কাকা, যশোর প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৬, ৪:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫০ বছর পর উলশী খাল খনন ঘিরে ফিরে দেখা জিয়াউর রহমান যুগের স্মৃতি

দীর্ঘ পাঁচ দশক পর আবারও আলোচনায় যশোরের ঐতিহাসিক উলশী খাল। এবার খাল খনন কাজের নতুন করে উদ্বোধন হতে যাচ্ছে। অতীতে এই প্রকল্পের সূচনা করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আর এবারের উদ্যোগকে ঘিরে ফিরে আসছে পুরোনো দিনের বহু স্মৃতি ও রাজনৈতিক ইতিহাস।

স্মৃতির পাতায় ফিরে যান চাঁচড়ার এমদাদুল হক মল্লিক সান্টু, যিনি তখন ছিলেন কিশোর। তার ভাষ্য অনুযায়ী, সেই সময় ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হোসেন মল্লিকের নেতৃত্বে শতাধিক মানুষ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে উলশী খাল খনন কর্মসূচিতে যোগ দেন। যাত্রাপথে বাসে ওঠার আগে সবাইকে নিয়ে তোলা হয়েছিল একটি স্মরণীয় ছবি—যা আজও সংরক্ষণ করে রেখেছেন তিনি।

সান্টু মল্লিক জানান, তার বাবা তোজাম্মেল মল্লিক ছিলেন চাঁচড়ার প্রভাবশালী স্থানীয় জনপ্রতিনিধি। সেই ঐতিহাসিক সফরে তার সঙ্গে ছিলেন খোকন মেম্বার, সোহাগ লালু, বাবলা, রবি, ফন্টে গোলদার ও বজলুসহ আরও অনেকে।

স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তাদের সেই সময়কার সম্পর্ক ও আন্তরিকতা আজও তাকে আবেগাপ্লুত করে। এমনকি রাষ্ট্রপতির নির্দেশে তাকে একবার বিমানবন্দর পর্যন্ত গাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল বলেও জানান তিনি।

আরো পড়ুন...  যশোরে জমি নিয়ে একের পর এক মামলা, বাদীপক্ষকে হয়রানির অভিযোগ

সান্টু মল্লিক আরও দাবি করেন, জিয়া পরবর্তী সময়ে রাষ্ট্রপতি এরশাদের সময়ও তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল। সে সময় রাষ্ট্রপতি ভবনে ডেকে আলোচনা ও ব্যক্তিগত সম্পর্কের কথাও তিনি স্মরণ করেন।

রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তোজাম্মেল মল্লিক ছিলেন একসময় স্থানীয়ভাবে প্রভাবশালী ব্যক্তি এবং তার রাজনৈতিক সম্পর্ক ও পরিচিতির কারণে তৎকালীন গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তির সঙ্গে যোগাযোগ তৈরি হয়।

এদিকে বর্তমান সময়ে উলশী খাল পুনরায় খনন কর্মসূচিকে ঘিরে স্থানীয়দের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। সান্টু মল্লিক মনে করেন, শুধু উলশী খাল নয়, যশোরের অন্যান্য খাল ও নদী যেমন ভৈরব, কপোতাক্ষ, বেতনা ও মুক্তেশ্বরীকেও পুনরুদ্ধার ও খননের আওতায় আনা প্রয়োজন।

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানের ১৯ দফা বাস্তবায়নের মাধ্যমে কৃষি ও পরিবেশ উন্নয়ন সম্ভব। নদী-খাল পুনরুদ্ধার হলে দেশে সবুজ বিপ্লব ঘটতে পারে।

উলশী খাল ঘিরে এই নতুন প্রকল্প যেমন উন্নয়ন প্রত্যাশা জাগিয়েছে, তেমনি পুরোনো স্মৃতি ও রাজনৈতিক ইতিহাসকেও নতুন করে সামনে নিয়ে এসেছে স্থানীয়দের আলোচনায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০