তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি:
৭ মে ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অপপ্রচারের প্রতিবাদে জেলা বিএনপি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথিত ভয়েস রেকর্ড ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি। দলটির নেতারা দাবি করেছেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে বিএনপির শীর্ষ নেতাদের রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে।

বুধবার (৬ মে) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “Moulvibazar-3200” নামের একটি পেজ থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান এমপি’র বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হয়েছে। একইসঙ্গে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র মো. ফয়জুল করিম ময়ূনের নাম জড়িয়ে একটি কথিত ভয়েস রেকর্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

জেলা বিএনপির নেতারা দাবি করেন, ওই ভয়েস রেকর্ডটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে তৈরি করা হয়েছে। এর সঙ্গে মো. ফয়জুল করিম ময়ূনের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলেও স্পষ্টভাবে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

আরো পড়ুন...  হিলিতে পেঁয়াজের দাম কমে ৩৫ টাকা, স্বস্তি ক্রেতাদের

বিবৃতিতে আরও বলা হয়, বিএনপির কেন্দ্রীয় নেতা এম নাসের রহমান এমপি দীর্ঘদিন ধরে রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, জনগণের অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর রাজনৈতিক জনপ্রিয়তা ও জনগণের মাঝে গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

নেতৃবৃন্দ বলেন, এ ধরনের কর্মকাণ্ড কেবল একজন রাজনৈতিক নেতার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা নয়, বরং গণতান্ত্রিক রাজনীতির সুস্থ পরিবেশকে বিনষ্ট করার গভীর ষড়যন্ত্র। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভেদ তৈরির যে অপচেষ্টা চলছে, তা কখনোই সফল হবে না বলে মন্তব্য করেন তারা।

মৌলভীবাজার জেলা বিএনপি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বিবৃতির শেষাংশে জেলা বিএনপি জানায়, দলটি সবসময় সত্য, ন্যায় ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। সকল ধরনের অপপ্রচার, মিথ্যাচার ও ষড়যন্ত্রের উপযুক্ত জবাব জনগণই সময়মতো দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে কমতে শুরু করেছে নদ-নদীর পানি

পঞ্চগড়ে তেঁতুলিয়া ইউএনওর বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

বিদ্যুৎ লোডশেডিং বন্ধের দাবিতে হোসেনপুরে মোমবাতি প্রজ্বলন করে নীরব প্রতিবাদ

নড়াইলে হারানো ২৬টি মোবাইল ও প্রতারণায় খোয়া যাওয়া টাকা উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

দিনাজপুরের হিলিতে মাদ্রাসা পড়ুয়া ১০ বছরের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

উত্তর বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন

পটিয়ায় হাইওয়ে পুলিশের হাতে চোরচক্রের সদস্য আটক, জব্দ সিএনজি

বিশ্ব সামাজিক যোগাযোগ দিবস আজ সচেতন ও দায়িত্বশীল ব্যবহারের আহ্বান

নীলডুমুর বাজারের হার্ডওয়্যার দোকান থেকে বিশাল অজগর উদ্ধার

মোরেলগঞ্জে ৩ হাজার ২২০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ শুরু

১০

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে তেলের ট্যাংকে মিলল ৪০ হাজার ইয়াবা, আটক ২

১১

ব্যবসায়ী আবু জাফর মুহাম্মদ সালাউদ্দিনের ইন্তেকাল, জানাজা ও দাফন সম্পন্ন

১২

শ্রীমঙ্গলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

১৩

নলডাঙ্গার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হলেন শফিকুল ইসলাম বুলবুল

১৪

বৃদ্ধা মায়ের মুখে লাথি মেরে দাঁত ভাঙার অভিযোগে মাদ্রাসা শিক্ষক ছেলে গ্রেপ্তার

১৫

কুলিয়ারচরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, অপসারণের দাবিতে প্রতিবাদ সভা

১৬

মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন, জাকির সভাপতি,জাকারিয়া সম্পাদক

১৭

মোরেলগঞ্জে ৩৬ হাজার শিশু পেলেন ভিটামিন এ প্লাস ক্যাপসুল

১৮

ক্রীড়া কার্ডের সংখ্যা ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৯

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস ও আমাদের করণীয়

২০