নিজস্ব প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আগামীকাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ লাইনের উন্নয়ন ও জরুরি মেরামত কাজের কারণে শনিবার (২৫ এপ্রিল) সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সুনামগঞ্জের দিরাই উপজেলা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা প্রায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের জন্য এ সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত কাজ শেষ হলেই পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

অন্যদিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ জানিয়েছে, সিলেট নগরের কয়েকটি এলাকায় শনিবার ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত প্রায় ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলোর মধ্যে রয়েছে পাঠানটুলা, শ্রাবণী, নিকুঞ্জ, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেটসহ আশপাশের এলাকা। এছাড়া বিমানবন্দর ১১ ফিডারের আওতাধীন আরও কয়েকটি আবাসিক ও বাণিজ্যিক এলাকাও এই সময়ের মধ্যে বিদ্যুৎবিহীন থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  জামায়াত নেতার বাড়িতে সেনা অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনে ফিরল

মহিলাদল নেত্রীর হয়ে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

কালিহাতীতে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত

নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান: ১ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা

মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জাতীয় প্রেসক্লাব কর্মচারী ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর মিয়া

বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

হিলিতে তীব্র গরমে লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

বিশ্বসাহিত্য কেন্দ্রের অনুদান ব্যবহারে তদন্তের দাবি ড. আসিফ মিজানের

১০

বাগেরহাটে দখলমুক্ত হলো ‘গোদাড়ার খাল’, বাঁধ অপসারণে স্বস্তি ফিরল এলাকাবাসীর

১১

মসজিদ কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ

১২

আগামীকাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

রূপপুরে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল, বিদ্যুৎ উৎপাদনে বড় অগ্রগতি

১৪

বদরগঞ্জে নদীতে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

১৫

উজবেকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা

১৬

হরমুজ প্রণালিতে উত্তেজনা, যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ বাড়ছে

১৭

দুর্গাপুরে কলেজে হামলা, শিক্ষিকা লাঞ্ছিত

১৮

টেকনাফে অস্ত্রসহ মানবপাচারকারী আটক

১৯

শরণখোলায় প্রতিপক্ষের হামলায় নিহত বৃদ্ধ

২০