ইতিহাস ডেস্ক
৪ অগাস্ট ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমার বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিকভাবে বেড়েছে: আজহারী

ড. মাওলানা মিজানুর রহমান আজহারী
ড. মাওলানা মিজানুর রহমান আজহারী

দেশজুড়ে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে যখন নানা অভিযোগ উঠছে, তখন একই অভিযোগ তুলেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ও স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে মাওলানা মিজানুর রহমান আজহারী লেখেন, “হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ বিলও বেড়েছে অস্বাভাবিকভাবে। পরিচিত অনেকেরই একই অভিযোগ। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।”

আজহারীর এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার পোস্টে মন্তব্য করে অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেছেন এবং বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন।

এদিকে, অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংও জনভোগান্তি বাড়িয়েছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষ যেমন দুর্ভোগে পড়ছেন, তেমনি ক্ষতির মুখে পড়ছেন বিদ্যুৎনির্ভর ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তারা।

অন্যদিকে, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ওঠা অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি একটি স্পষ্টিকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিদ্যুৎ বিভাগ। প্রথম বিজ্ঞপ্তিতে ‘মিথ্যা তথ্য’ বা ‘অপপ্রচার’ ছড়ালে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।

আরো পড়ুন...  অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা, প্রমাণ পেলে ব্যবস্থা

তবে বিজ্ঞপ্তিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হলে কয়েক ঘণ্টার মধ্যেই সেটি সংশোধন করা হয়। পরবর্তী বিজ্ঞপ্তিতে শাস্তিমূলক সতর্কবার্তার অংশ বাদ দিয়ে নাগরিকদের দায়িত্বশীল আচরণ এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়।

বর্তমানে অতিরিক্ত বিদ্যুৎ বিল ও লোডশেডিং ইস্যুতে জনমনে অসন্তোষ বিরাজ করছে। এ পরিস্থিতিতে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন গ্রাহকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

ছাত্রীকে একা পেয়ে ‘নিজের পরিচয়’ ভুলে গেলেন প্রধান শিক্ষক

যৌনকর্মীর ঘরে ঢেকুর তুলে বেহুঁশ হয়ে যান রাসেল, অতঃপর…

আমার বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিকভাবে বেড়েছে: আজহারী

পঞ্চগড়ে নারীর ঘর থেকে এক ব্যক্তিকে আটক, পরে পুলিশের কাছে হস্তান্তর

ঝালকাঠিতে জিও-এনজিও সমন্বয় জোরদারে এডাবের সেমিনার

মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত

জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণমিছিল নিয়ে বিশ্বনাথ থানার ওসির সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়

পটিয়ায় ওয়াকফ সম্পত্তি নিয়ে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলা

১০

চট্টগ্রাম দক্ষিণের ৮ উপজেলায় হফফাজুল কুরআন ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার

১১

মাগুরায় ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

১২

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান

১৩

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা, প্রমাণ পেলে ব্যবস্থা

১৪

নাচোলে ৫০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

১৫

চাঁপাইনবাবগঞ্জে রেলস্টেশন-কলাপট্টি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

১৬

তাপপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিং, বিপাকে কৃষক-ব্যবসায়ী

১৭

ভাণ্ডারিয়ায় সীমানা বিরোধে একই পরিবারের ৩ জন আহত, গ্রেপ্তার ১

১৮

কুলিয়ারচরে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি ও ৫ লাখ টাকা দাবি; প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

১৯

ভাইরাল ভিডিও এআই দিয়ে তৈরি দাবি নাসের রহমানের, ভিন্ন তথ্য দিল বেঙ্গল লেন্স

২০