ইতিহাস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক হাসিতে বদলে গেল জীবন: ট্রাকের হেলপার থেকে স্কুলের ছাত্র অরুণ কুমার

অরুণ কুমার
অরুণ কুমার। ছবি : সংগৃহীত

ভারতের মুম্বাইয়ের এক দরিদ্র কিশোরের হৃদয়ছোঁয়া হাসি এক সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। ময়লা শার্ট, হাতে চায়ের কাপ আর অদম্য হাসিতে ভরা সেই মুখ এখন অনেকেরই পরিচিত।

ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে এক কিশোর প্রাণ খুলে হাসছে—এতটাই স্বতঃস্ফূর্ত যে হাসতে হাসতে তার হাতের চায়ের কাপ থেকেও চা পড়ে যায়। সেই দৃশ্যই তাকে রাতারাতি এনে দেয় আলোচনার কেন্দ্রবিন্দুতে।

এই কিশোরের নাম অরুণ কুমার। মুম্বাইয়ের এক দরিদ্র পরিবারে বেড়ে ওঠা অরুণ চতুর্থ শ্রেণির পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেনি। জীবিকার তাগিদে খুব অল্প বয়সেই তিনি ট্রাকের হেলপার হিসেবে কাজ শুরু করেন।

তিনি কাজ করতেন ট্রাকচালক নেহেরুর সঙ্গে, যাকে তিনি ভালোবেসে ডাকতেন “নেহেরু আন্না” নামে। নেহেরুও তাকে নিজের সন্তানের মতোই স্নেহ করতেন।

একদিন কাজ শেষে ট্রাক ধোয়ার পর নেহেরু আন্না অরুণকে একটি মজার গল্প বলেন এবং একটি জোকস শোনান। সেই জোকস শুনেই অরুণের হাসি যেন আর থামতেই চায় না। সেই মুহূর্তেই নেহেরু তার হাসির দৃশ্যটি মোবাইলে ধারণ করেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। সাধারণ এক কিশোরের নির্ভেজাল হাসি ছুঁয়ে যায় কোটি মানুষের হৃদয়।

আরো পড়ুন...  হাদি হত্যার মূল আসামি গ্রেপ্তারের পর যা জানালেন

ভিডিওটি শুধু সাধারণ মানুষের মধ্যেই নয়, ভারতের রাজ্য প্রশাসনের নজরেও আসে। এরপর অরুণের জীবনে আসে বড় পরিবর্তন। তাকে ট্রাকের হেলপার কাজ ছাড়তে হয় এবং পরে একটি স্কুলে ভর্তি করানো হয়।

বর্তমানে অরুণ পড়াশোনা চালিয়ে যাচ্ছে এবং আগামী বছর তার উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা রয়েছে। তার স্বপ্ন, পড়াশোনা শেষ করে একজন গ্র্যাজুয়েট হয়ে নিজের জীবনে নতুন অধ্যায় শুরু করা।

তবে অরুণ এখনো ভুলে যাননি তার জীবনের সেই মানুষটিকে—নেহেরু আন্নাকে। তিনি বলেন, জীবনের প্রতিটি পর্যায়ে তিনি তার সেই প্রিয় গুরুর পাশে থাকতে চান, যিনি একদিন তার হাসিকে বিশ্বজুড়ে পরিচিত করেছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০