আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি -
১০ মার্চ ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলীকদমে বিজিবির আর্থিক সহায়তা পেলেন অসুস্থ ও অনাথরা

বান্দরবানের আলীকদম উপজেলায় অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ–এর আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

মঙ্গলবার (১০ মার্চ) আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী উপজেলার বিভিন্ন এলাকার গুরুতর অসুস্থ ব্যক্তি ও অনাথ শিক্ষার্থীদের মধ্যে এ আর্থিক সহায়তা প্রদান করেন।

জানা যায়, আলীকদম সদর, নয়াপাড়া ও চৈক্ষং ইউনিয়নে বসবাসরত শারীরিকভাবে অক্ষম ও গুরুতর অসুস্থ ১৩ জন ব্যক্তিকে চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক অনুদান দেওয়া হয়। একই সঙ্গে চারজন অনাথ শিক্ষার্থীর লেখাপড়ার খরচ বহনের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন দুর্গম বাংলাদেশ–মিয়ানমার সীমান্ত এলাকায় সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রাখছে বিজিবি। একই সঙ্গে “অপারেশন উত্তরণ” কর্মসূচির আওতায় পাহাড়ি এলাকার স্থানীয় নৃগোষ্ঠী ও অসহায় বাঙালি জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন সময়ে চিকিৎসা সেবা, আর্থিক সহায়তা, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতবস্ত্র প্রদান এবং দুর্যোগকালে ত্রাণ বিতরণ করা হচ্ছে।

আরো পড়ুন...  নির্বাচন ঘিরে চাঁপাইনবাবগঞ্জে ১৯ চেকপোস্টে বিজিবির তৎপরতা

এসব উদ্যোগের মাধ্যমে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি জোরদার এবং দুর্গম সীমান্তবর্তী অঞ্চলের নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বিজিবি।

অনুষ্ঠানে আলীকদম ব্যাটালিয়নের সুবেদার মেজরসহ বিভিন্ন পদমর্যাদার বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০