শাকিল হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি, গাজীপুর:
৩ এপ্রিল ২০২৬, ৫:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে এলপিজি দামে অস্থিরতা

গাজীপুরের  কালিয়াকৈর উপজেলায় সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডার বিক্রির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারির অভাবে ভোক্তারা চরম ভোগান্তিতে পড়ছেন বলে জানা গেছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এপ্রিল মাসের জন্য ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ৭২৮ টাকা নির্ধারণ করেছে, যা আগের মাসের এক হাজার ৩৪১ টাকা থেকে ৩৮৭ টাকা বেশি। তবে বাস্তব চিত্র ভিন্ন। শুক্রবার (৩ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ২০০ টাকায়। অর্থাৎ সরকারি দামের তুলনায় ভোক্তাদের অতিরিক্ত ৩৫০ থেকে ৫০০ টাকা গুনতে হচ্ছে।

শুধু ১২ কেজির সিলিন্ডারই নয়, অন্যান্য ওজনের এলপিজি সিলিন্ডার কিনতেও ভোক্তাদের বাড়তি ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত বেশি দিতে হচ্ছে। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাসিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

স্থানীয় বাসিন্দা চন্দ্রা হরতকিতলা এলাকার সিয়াম হোসেন জানান, “আগে ১৮০০ থেকে ১৯০০ টাকায় এলপিজি সিলিন্ডার কিনতাম, এখন ২২০০ টাকা দিতে হচ্ছে। সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে। সরকারি দামে কোনো মাসেই এলপিজি কিনতে পারি না।”

আরো পড়ুন...  জহুরা উসমান খান মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বিক্রেতারা অবশ্য এই বাড়তি দামের পেছনে সরবরাহ সংকট, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং ডিলার পর্যায়ে উচ্চমূল্যকে দায়ী করছেন। কালিয়াকৈরের এক খুচরা ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, “আমরা ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকায় বিক্রি করছি। নিজেরাও বেশি দামে কিনতে হচ্ছে। সরকারি দামে না পেলে আমরা কম দামে বিক্রি করবো কীভাবে?”

একইভাবে চন্দ্রা এলাকার একটি এলপিজি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আফজাল হোসেন জানান, “১২ কেজির সিলিন্ডার ২২০০ টাকায় বিক্রি হচ্ছে। সরকার দাম বাড়িয়েছে, তাই বাজারেও প্রভাব পড়েছে। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি—এখানে আমাদের কিছু করার নেই।”

এদিকে জ্বালানি খাতের বিশেষজ্ঞরা বলছেন, এলপিজি বাজারে কার্যকর মনিটরিংয়ের অভাবই এই পরিস্থিতির মূল কারণ। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর দুর্বল তদারকির সুযোগে ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়ানোর সুযোগ পাচ্ছেন। তারা দ্রুত বাজারে কঠোর নজরদারি, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

সচেতন মহলের দাবি, ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় বাজারে এই অস্থিরতা আরও বাড়বে এবং সাধারণ মানুষের দুর্ভোগ দীর্ঘস্থায়ী হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০