উজ্জল রায় , নড়াইল প্রতিনিধি
৩ মার্চ ২০২৬, ১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়ায় ইয়াবাসহ গ্রেফতার ১

নড়াইল জেলার কালিয়া উপজেলা এলাকায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ। সোমবার (২ মার্চ) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নোয়াগ্রাম গ্রামের ফারুক শেখের ছেলে নাজমুল শেখ (৪৫)-কে সাগর মেডিকেল হলের সামনে থেকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলীর নির্দেশে এসআই সম্রাট মণ্ডল। অভিযানে আরও অংশ নেন এএসআই আলমগীর হোসেন, এএসআই রুবেল, কনস্টেবল পার্থ মজুমদার ও কনস্টেবল নাঈমুর রহমান। বিশেষ কৌশল অবলম্বন করে সন্দেহভাজন ব্যক্তিকে নজরদারিতে রেখে সুনির্দিষ্ট সময় অভিযানে নামে পুলিশ দল। পরবর্তীতে তাঁর দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ওসি মো. ইদ্রিস আলী বলেন, “নোয়াগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় মাদক লেনদেনের তথ্য পেয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি। গ্রেফতারকৃত নাজমুল শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।” তিনি আরও বলেন, “আমি যতদিন কালিয়া থানায় দায়িত্বে আছি, ততদিন মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকব। আমার চাকরি জীবনে কখনও মাদক ব্যবসায়ীদের ছাড় দিইনি, ভবিষ্যতেও তার ব্যতিক্রম হবে না।”

আরো পড়ুন...  সুন্দরবনে ফাঁদে আটকা হরিণ, গ্রেফতার শিকারী

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি স্থানীয়ভাবে ইয়াবা সরবরাহের সঙ্গে জড়িত থাকার ইঙ্গিত পাওয়া গেছে। তাঁর সঙ্গে আর কারা জড়িত রয়েছে, সে বিষয়েও তদন্ত চলছে। প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, স্থানীয় বাসিন্দারা পুলিশের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ ছিল। নিয়মিত অভিযান অব্যাহত থাকলে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

কালিয়া থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানাতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০