শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:
১২ এপ্রিল ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিহাতীতে ইয়াবাসহ একজন গ্রেফতার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার দুই সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে কালিহাতী থানার দুর্গাপুর এলাকা থেকে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ শাহ আলম (২৯)। তিনি কালিহাতী উপজেলার দুর্গাপুর মধ্যপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন অবস্থায় শাহ আলমকে আটক করে তল্লাশি করা হলে তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ সময় তার সঙ্গে থাকা আরও দুই সহযোগী মোঃ সাইফুল ইসলাম (৩২) ও মোঃ শাকিল (৩৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম বলেন, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের দিকনির্দেশনায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মোঃ মঞ্জুরুল ইসলামের তত্ত্বাবধানে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরো পড়ুন...  দুর্যোগ মোকাবিলায় সচেতনতার বার্তা দেয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস

তিনি আরও জানান, অভিযানে মগড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোখলেছুর রহমান নেতৃত্ব দেন এবং পুলিশের একটি টিম অংশ নেয়। আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ঘটনায় কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় একটি মামলা (নং-১১, তারিখ: ১২ এপ্রিল ২০২৬) দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গ্রেফতারকৃত শাহ আলমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। স্থানীয় এলাকাবাসীও মাদকবিরোধী এই অভিযানকে স্বাগত জানিয়েছে এবং মাদক চক্র নির্মূলে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ মাঠপর্যায়ে আরও কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে ‘সুন্দরবন সম্মিলিত সাহিত্য সংসদ’-এর যাত্রা শুরু

মোরেলগঞ্জে সিসিআরসি’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে ইউপি সদস্য প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

শূন্য রেখায় ৩ দিন ধরে আটকে ৯ বাংলাদেশি—বিষয়টি ঘিরে সীমান্তে চরম উদ্বেগ

মোংলায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

মঠবাড়িয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা অনুষ্ঠিত

কালিয়াকৈরের ৫নং ওয়ার্ডে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে স্থানীয়রা

হাওরে নৌ-ডাকাত চক্রের তিন সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও নৌকা উদ্ধার

রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক—নরসিংদীতে উত্তেজনা

১০

মাগুরায় দুর্নীতি প্রতিরোধে চিত্রাংকন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার

১১

হামলা-মামলার মধ্যেও রাজনীতিতে সক্রিয় ভেড়ামারা নেতা সোহাগ

১২

রাজারহাটে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

পাকুন্দিয়ায় হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি

১৪

বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন উপলক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত

১৫

শিক্ষার মানোন্নয়নে কলকলিয়া ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৭১৮ বোতল সিরাপ আটক

১৭

মামলা-কারাবরণ-হামলা পেরিয়ে রাজনীতিতে সক্রিয় সোহাগের পথচলা

১৮

ঘুষ বাণিজ্যের অভিযোগকে অপপ্রচার দাবি করে তেতুলিয়ায় সংবাদ সম্মেলন

১৯

অবহেলিত পাহাড়ি জনপদে মানবতার আলো ছড়াচ্ছেন লায়ন্স সাইফুদ্দিন জালালি

২০