শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:
২৫ এপ্রিল ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিহাতীতে ওসি তৌফিক আজমের নাগরিক সেবামুখী কার্যক্রমে সন্তুষ্ট বাসিন্দারা

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে নাগরিক সেবা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নিয়মিতভাবে বিভিন্ন প্রশাসনিক ও নাগরিক সেবা কার্যক্রম পরিচালনা করছেন।

জানা গেছে, দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি জন্ম সনদ, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ ও বিভিন্ন প্রত্যয়নপত্রে নিয়মিত স্বাক্ষর প্রদান করছেন। পাশাপাশি নতুন ভোটার তালিকাভুক্তির জন্য ১৮ বছর পূর্ণ হওয়া নাগরিকদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও স্বাক্ষরের কাজও দ্রুততার সঙ্গে সম্পন্ন করছেন।

এছাড়াও ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়নে নজর দিচ্ছেন তিনি। নিজ উদ্যোগে এলাকার বিভিন্ন সড়ক পরিদর্শন করে যেসব সড়ক এখনো নির্মাণ বা সংস্কার হয়নি, সেগুলো চিহ্নিত করেছেন এবং দ্রুত সংস্কার বা নির্মাণের আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে তিনি জানান, নাগরিকদের চলাচলের সুবিধার্থে প্রয়োজনীয় সড়ক উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

ওসি তৌফিক আজমের এ ধরনের জনমুখী উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, তার আন্তরিক প্রচেষ্টায় ওয়ার্ডের নাগরিক সেবা কার্যক্রম আরও গতিশীল হয়েছে।

স্থানীয়দের আশা, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে কালিহাতী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  সাংবাদিকদের লেখনি সমাজ গঠনে গুরুত্বপূর্ণ: টুকু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহে হতদরিদ্রদের মাঝে ফুড বাস্কেট বিতরণ

জগন্নাথপুরে রাস্তা বন্ধের অভিযোগ ‘মিথ্যা’—ভূমির মালিকের দাবি

ইউরোপে ‘Bangladeshi Solidarity Europe Zone’-এর সভাপতি নির্বাচিত ফজলে রাব্বী

সু-সন্তান গড়তে হাফিজ মাছুম আহমদের ১০ নির্দেশনা

ভেড়ামারা স্বাস্থ্যকেন্দ্রে অনিয়মের অভিযোগে চাঞ্চল্য, শোকজ ২ কনসালটেন্ট

বিদ্যুৎহীন স্কুলে তীব্র গরমে শিক্ষকসহ ৫ শিক্ষার্থী অসুস্থ, আতঙ্কে পড়াশোনা ব্যাহত

নদীর ঘাটে লুকানো ১৫ ব্যারেল তেল উদ্ধার

২৪ ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক, স্বস্তি ফিরল জনজীবনে

টিকাদানে লক্ষ্যপূরণের পথে চাঁপাইনবাবগঞ্জ, তবুও বাড়ছে হামের রোগী

ক্লাসে গান না গাওয়ায় শিক্ষার্থীকে পিটালেন শিক্ষক, বাগেরহাটে তোলপাড়

১০

দ্বি-বার্ষিক সম্মেলন ঘিরে চাঁপাইনবাবগঞ্জ বিএনপির প্রস্তুতি সভা

১১

খুবিতে ক্যারিয়ার ক্লাবের ব্যতিক্রমী ‘ট্রেজার হান্ট’, অংশ নেয় ৭০+ দল

১২

কালিহাতীতে ওসি তৌফিক আজমের নাগরিক সেবামুখী কার্যক্রমে সন্তুষ্ট বাসিন্দারা

১৩

খাগড়াছড়ি সরকারি কলেজে ভর্তি পরীক্ষা: শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের মানবিক উদ্যোগ

১৪

মাগুরায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ

১৫

জাগো রংপুরের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বদরগঞ্জে আলোচনা সভা

১৬

নড়াইলে ডিবি পুলিশের পৃথক অভিযানে মাদকসহ দুই কারবারি গ্রেফতার

১৭

জামায়াতের মনোনয়ন ঘিরে বিতর্ক: তৃণমূলের মত উপেক্ষার অভিযোগ

১৮

নোয়াখালীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা : ট্রাকের ধাক্কায় ঝরল ২ প্রাণ

১৯

কুলিয়ারচরে ‘মানবিক দৃষ্টি’র যাত্রা শুরু, মানবসেবায় কাজের অঙ্গীকার

২০