মো: সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি :
১৩ জুন ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাগুরায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সরকারের ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ পরিকল্পনার অংশ হিসেবে শনিবার (১৩ জুন) দুপুরে মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড় এলাকায় এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ। এ সময় তিনি পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি সুস্থ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বৃক্ষরোপণ কার্যক্রমকে জাতীয় আন্দোলনে পরিণত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পৌর প্রশাসক ইমতিয়াজ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার, জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আউয়াল, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম এবং মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম।

মাগুরা জেলা প্রশাসন, পৌর প্রশাসন এবং সামাজিক বনায়ন কর্মসূচি, মাগুরার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

আরো পড়ুন...  মাগুরায় রাকিব হোটেলকে জরিমানা

অনুষ্ঠানে আয়োজকরা জানান, দেশের পরিবেশ রক্ষা ও বনভূমির পরিমাণ বৃদ্ধি করতে সরকার একটি বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। এর আওতায় আগামী বছরগুলোতে সারাদেশে কোটি কোটি গাছের চারা রোপণ করা হবে। মাগুরা জেলায় এই কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে।

বক্তারা বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণকৃত চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। একটি গাছ বড় হয়ে পরিবেশের জন্য কার্যকর ভূমিকা রাখতে দীর্ঘ সময় প্রয়োজন হয়। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার যত্ন নেওয়ার আহ্বান জানান তারা।

আয়োজক সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, সরকারি পতিত জমি, রাস্তার পাশ, নদী ও খালের তীর, পুকুরপাড় এবং অন্যান্য খোলা জায়গায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। এর মাধ্যমে জেলার সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানের শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। স্থানীয়রা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এমন পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ আটক ২

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিতে রঙিন মাগুরা, দেয়ালজুড়ে শিক্ষার্থীদের গ্রাফিতি

কন্যাশিশুর অধিকার সুরক্ষায় ঝালকাঠিতে সচেতনতামূলক সভা

প্রভাতের ফুলবনে: সুবাসে লেখা জীবনের নীরব দর্শন

মোরেলগঞ্জে দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার

শিরোনাম: প্রবাসে তিন ছেলে, ঘরে একা বৃদ্ধ—চার দিন পর মিলল চন্দনাইশের আবদুর রহমানের মরদেহ

ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড

বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্রী

১০

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ জন গ্রেফতার

১১

সোনাহাট স্থলবন্দরে মাদকবিরোধী মানববন্ধন, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

১২

নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

১৩

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা এমপি শওকতুল ইসলাম শকুর

১৪

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বীরদের আগমনে এনসিপির পথসভা

১৫

সীমান্তজুড়ে মাদক উৎপাদনের অভিযোগ, যুবসমাজকে রক্ষায় কঠোর পদক্ষেপের আহ্বান এমপি নাসের রহমানের

১৬

জনগণের সেবাই যার অঙ্গীকার: গোলখালীর ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হাফেজ মো. সাইদুল ইসলাম

১৭

বন্যা দুর্গতদের সহায়তায় আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ

১৮

লিডস ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ সম্মানে স্নাতক বিশ্বনাথের ইছমাইল উদ্দিন

১৯

কমলগঞ্জে কমলাগাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

২০