কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
২১ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে শুরু হলো “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬

‘স্মার্ট বাংলাদেশ গড়ি, দুর্যোগে প্রস্তুতি বাড়াই” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬”। বুধবার (২০ মে) সকালে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ফায়ার সার্ভিস সদস্যরা দেশের যেকোনো অগ্নিকাণ্ড, দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ান। তাদের সাহসিকতা, আত্মত্যাগ ও মানবিক ভূমিকা জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি আরও বলেন, আধুনিক ও যুগোপযোগী ফায়ার সার্ভিস গড়ে তুলতে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত জরুরি। বিশেষ করে অগ্নিনির্বাপণ কাজে পানির সহজলভ্যতা নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় জলাধারের উৎস খনন ও ঘাট নির্মাণে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

এসময় কর্তব্যরত অবস্থায় নিহত ‘অগ্নিবীর’দের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জেলা প্রশাসক। পাশাপাশি আহত সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ তোফাজ্জল হোসেন। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস ও পুলিশের সমন্বিত কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো সংকট মুহূর্তে দুই বাহিনীর সমন্বয় মানুষের জানমাল রক্ষায় কার্যকর ভূমিকা পালন করে আসছে।

আরো পড়ুন...  নূরুল মিল্লাতের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোঃ মোফাজ্জল হোসেন। সভাপতির বক্তব্যে তিনি ফায়ার সার্ভিস সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ এবং সাধারণ মানুষের মাঝে দুর্যোগ সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিস সদস্যদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। পরে অগ্নিনির্বাপণ, উদ্ধার ও জরুরি সেবার বিভিন্ন মহড়া প্রদর্শন করা হয়। এসব প্রদর্শনী দেখতে স্থানীয় মানুষ ও অতিথিদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে আগামী কয়েকদিন বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০