মোহাম্মদ কায়সার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
১০ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার ছয়সূতী ইউনিয়নের কান্দিগ্রাম গ্রামের কৃষক মো. আব্বাছ মিয়ার পরিবারের সঙ্গে একই গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে মো. বাচ্চু মিয়াসহ তার সহযোগীদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। অভিযোগ রয়েছে, বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল।

মামলার বাদী মোছা. কুরছিয়া বেগম (৪২) অভিযোগ করেন, গত ২৫ মার্চ সকাল ১১টার দিকে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে তাদের বসতবাড়িতে হামলা চালায়। সে সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য উপস্থিত না থাকায় হামলাকারীরা সহজেই ঘরে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালায়। বাধা দিতে গেলে তারা বাড়ির নারী সদস্যদের ওপর হামলা করে।

হামলায় আহতদের মধ্যে রয়েছেন বাদী কুরছিয়া বেগম, তার শাশুড়ি ফুলবানু (৬৫), মেয়ে নাজমা বেগম (২৩) ও আফসানা আক্তার (২৫), এবং পুত্রবধূ ইতি আক্তার (১৮)। অভিযোগ রয়েছে, হামলার সময় নাজমা বেগমকে টানাহেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করা হয়। এ সময় হামলাকারীরা ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

আরো পড়ুন...  সাতক্ষীরায় সৌদি খেজুর বিতরণের তালিকা প্রকাশ এমপি ইজ্জত উল্লাহর

আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা পরিবারটিকে বিভিন্ন ধরনের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় গত ২ এপ্রিল কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় মো. বাচ্চু মিয়া (৫০), হৃদয় মিয়া (২০), সিপন মিয়া (২৫), মনির হোসেন (২৫), আল আমিন (২৩), নিরব মিয়া (১৮) ও অজুফা বেগম (৪৫)-এর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

বাদী কুরছিয়া বেগম দাবি করেন, হামলার পরেও অভিযুক্তরা তাদের জমি জোরপূর্বক দখল করে একটি ঘর নির্মাণ করেছে এবং চারপাশে বেড়া দিয়ে রেখেছে। তিনি আরও অভিযোগ করেন, আসামিরা আদালত থেকে জামিনে বের হয়ে পুনরায় তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে, যার ফলে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০