মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
২৪ এপ্রিল ২০২৬, ৩:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়, যা স্থানীয় নেতাকর্মী ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

গত ২২ এপ্রিল বুধবার বিকালে কুলিয়ারচর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ অফিস কক্ষে কেক কাটা, আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে উদযাপনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পরে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের উন্নয়নে নতুন প্রজন্মের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ছালাহ উদ্দিন (নান্টু)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম গজনবী এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ। বক্তারা তাদের বক্তব্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি মো. আনোয়ার পারভেজ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক মো. মেরাজ মিয়া এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহাগ ভূইয়া।

আরো পড়ুন...  কুলিয়ারচরে বীরমুক্তিযোদ্ধা মো. জসিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি রিপন খান, জিয়াউল হাসান, এ.কে.এম জাবেদ কবির, মো. জাহাঙ্গীর আলম ও মোস্তফা কামালসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, অর্থ সম্পাদক, প্রচার সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ, শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত এবং দেশের অব্যাহত অগ্রগতি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পুরো আয়োজনটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও প্রাণবন্ত, যা উপস্থিত সকলের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা পুনর্জাগরণের এক অনন্য উদাহরণ হয়ে ওঠে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এবং মুক্তিযুদ্ধের আদর্শকে সমুন্নত রাখার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

১০

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

১১

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

১৩

কুলাউড়ায় স্যানিটারি রিংয়ের ভেতর ১০ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

১৪

৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার

১৫

সারাদেশে লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ

১৬

আলীকদমে জমি বিরোধে বিধবার মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

১৭

আখেরি চাহার শোম্বা: ঐতিহ্য, প্রচলিত আমল ও শরিয়তের মাপকাঠি

১৮

মডেল মসজিদের টাইলসে প্রেমের কাহিনি, ইমামের সতর্কবার্তা- ‘বাবুরা, বি কেয়ারফুল’

১৯

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

২০