মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর প্রতিনিধি
১৩ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে। ঘটনার পর অভিযুক্ত তরুণ পলাতক রয়েছেন।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাধবদী গ্রামের কান্দারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী শিক্ষার্থীর বড় বোন বাদী হয়ে কুলিয়ারচর থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযুক্ত অনিক মিয়া (১৯) কুলিয়ারচর পৌর এলাকার পূর্ব গাইলকাটা গ্রামের খোকন মিয়া ও শারমিন দম্পতির ছেলে। তিনি অটোরিকশা চালান এবং দীর্ঘদিন ধরে মাধবদী গ্রামে নানার বাড়িতে বসবাস করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

ভুক্তভোগী শিক্ষার্থী ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। পরিবারের অভিযোগ, স্কুলে যাওয়া-আসার পথে অনিক মিয়া তাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রী আবারও উত্ত্যক্তের শিকার হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পরে সে বিষয়টি বাড়িতে জানায়।

ছাত্রীর ভগ্নিপতি বিষয়টি জানতে পেরে অনিক মিয়াকে ভবিষ্যতে যেন তাকে উত্ত্যক্ত না করেন, সে বিষয়ে সতর্ক করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ওই ঘটনার জেরে অনিক মিয়া ক্ষিপ্ত হয়ে লোহার রড নিয়ে ছাত্রীর ভগ্নিপতির ভাড়াটিয়া বাড়িতে যান। সেখানে গালিগালাজের একপর্যায়ে ছাত্রীর ভগ্নিপতি ও ওই শিক্ষার্থীর ওপর হামলা করেন বলে অভিযোগ করা হয়েছে।

আরো পড়ুন...  মহিপুরে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালিত

এ সময় ওই ছাত্রীকে লোহার রড দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।

অভিযোগ রয়েছে, ঘটনাস্থল ছাড়ার সময় অনিক মিয়া ছাত্রী, তার পরিবারের সদস্য ও ভগ্নিপতিকে হুমকি দেন।

ঘটনার পর থেকে ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা। পরিবারের দাবি, হামলার ঘটনায় শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছে। নিরাপত্তার কারণে তার পড়াশোনা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ছাত্রীর ভগ্নিপতি বলেন, স্কুলে আসা-যাওয়ার পথে অনিক মিয়া তার শ্যালিকাকে উত্ত্যক্ত ও অশালীন কথাবার্তা বলায় তারা প্রতিবাদ করেছিলেন। এরপরই লোহার রড নিয়ে তাদের বাসায় এসে হামলা করা হয় বলে অভিযোগ করেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

ছয়সূতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মিনার মিয়া ও ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি মো. কাইয়ুম মিয়া বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাটি সম্পর্কে ধারণা পাওয়া যায়। তারা ঘটনার তদন্ত করে জড়িত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আরো পড়ুন...  ভান্ডারিয়ায় বিদায় ও সংবর্ধনা

অভিযুক্ত অনিক মিয়ার মামা মো. কাজল মিয়া বলেন, তিনি তার ভাগিনাকে ওই স্কুলছাত্রীকে মারতে দেখেছেন। তবে কেন বা কী কারণে তাকে মারধর করা হয়েছে, তা তিনি জানেন না।

ঘটনার পর বুধবার বিকেলে ভুক্তভোগী শিক্ষার্থীর বড় বোন বাদী হয়ে অনিক মিয়ার বিরুদ্ধে কুলিয়ারচর থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযোগ পাওয়ার পর কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দীন, তদন্ত কর্মকর্তা এসআই সুজন বিশ্বাসসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করা হলেও ঘটনার পর থেকে তিনি পলাতক থাকায় তাকে পাওয়া যায়নি।

ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল মালেক বলেন, ‘এ বিষয়ে আমাকে কেউ অবগত করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দীন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াছিন খন্দকার বলেন, বিষয়টি অবগত হওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত অনিক মিয়া পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১২ বছরের স্কুলছাত্রীকে রড দিয়ে মারধর

নাচোলে বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

১০

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

১১

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

১২

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

১৩

কুলাউড়ায় স্যানিটারি রিংয়ের ভেতর ১০ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

১৪

৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার

১৫

সারাদেশে লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ

১৬

আলীকদমে জমি বিরোধে বিধবার মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

১৭

আখেরি চাহার শোম্বা: ঐতিহ্য, প্রচলিত আমল ও শরিয়তের মাপকাঠি

১৮

মডেল মসজিদের টাইলসে প্রেমের কাহিনি, ইমামের সতর্কবার্তা- ‘বাবুরা, বি কেয়ারফুল’

১৯

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

২০