এইচ এম নাসির, উদ্দিন ঝালকাঠি প্রতিনিধি
১৭ মার্চ ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাল খননে অনিয়মে ঠিকাদারকে শোকজ

ঝালকাঠি পৌরসভার আওতাধীন খাল খনন প্রকল্পে অনিয়ম ও ধীরগতির অভিযোগে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান আজমির বিল্ডার্স লিঃ-কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে পৌর কর্তৃপক্ষ। নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন না করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১৬ মার্চ) পৌরসভার পক্ষ থেকে জারি করা নোটিশে উল্লেখ করা হয়, ২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় ৭টি খাল খননের দায়িত্ব দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো খালের কাজই সম্পূর্ণভাবে শেষ করে পৌরসভাকে হস্তান্তর করা হয়নি। এর মধ্যে ৬টি খালের কাজ আংশিকভাবে শুরু করা হলেও সেগুলোর কোনোটিই চূড়ান্তভাবে শেষ হয়নি। অপর একটি খালের কাজ এখনো শুরুই করা হয়নি।

পৌরসভা সূত্রে জানা যায়, একাধিকবার তাগাদা দেওয়ার পরও ঠিকাদার প্রতিষ্ঠান সন্তোষজনক অগ্রগতি দেখাতে ব্যর্থ হয়েছে। এমনকি ২টি খালের আংশিক খনন কাজ সম্পন্ন করলেও তা যথাযথভাবে হস্তান্তর করা হয়নি। অন্য খালগুলোর কাজেও দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এতে পৌরসভার কার্যক্রম ও ভাবমূর্তিও প্রশ্নের মুখে পড়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, প্রকল্পের মোট চুক্তিমূল্য ১ কোটি ৩৩ লাখ ১২ হাজার ৩৭৭ টাকা। এর বিপরীতে সম্পাদিত কাজের বিল হিসেবে ইতোমধ্যে ৫২ লাখ ৭১ হাজার ১১ টাকা পরিশোধ করা হয়েছে। কিন্তু প্রকল্পের বাস্তব অগ্রগতি সেই তুলনায় সন্তোষজনক নয়। ফলে পৌর এলাকায় জলাবদ্ধতা সমস্যা দীর্ঘায়িত হচ্ছে এবং ডেঙ্গুসহ জনস্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

আরো পড়ুন...  কাঠালিয়ায় মানববন্ধনে হামলার অভিযোগ

অভিযোগে আরও বলা হয়, কাজ শতভাগ সম্পন্ন না করেই ঠিকাদার চূড়ান্ত বিল উত্তোলনের আবেদন করেছেন। পাশাপাশি বিভিন্ন মহল থেকে চাপ ও হুমকি প্রদানের অভিযোগও উঠে এসেছে, যা প্রশাসনিকভাবে উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) টি.এম. রেজাউল হক রিজভী জানান, ঠিকাদারকে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব পাওয়া না গেলে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এর মধ্যে জামানত বাজেয়াপ্ত করা এবং ঠিকাদারি লাইসেন্স বাতিলের সুপারিশও থাকতে পারে।

অন্যদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠান আজমির বিল্ডার্স লিঃ-এর প্রোপাইটার মোঃ সরোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, কাজের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর ইতোমধ্যে এক বছরের বেশি সময় পার হয়েছে। এতদিন পর হঠাৎ করে শোকজ নোটিশ জারি করাকে তিনি অযৌক্তিক মনে করেন। তার দাবি, তারা নির্ধারিত সময়েই কাজ সম্পন্নের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছেন এবং কাজ শেষও করেছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এখন ঠিকাদারের জবাব ও পৌরসভার পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০