খুবি প্রতিনিধি:
৯ জানুয়ারি ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুবির শিক্ষা সমাপনীতে আসছে দেশসেরা ৪ ব্যান্ড

খুবির শিক্ষা সমাপনীতে আসছে দেশসেরা চার ব্যান্ড
খুবির শিক্ষা সমাপনীতে আসছে দেশসেরা চার ব্যান্ড

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ’২১ ব্যাচের (সাদ্বিক’২১) তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসবের তৃতীয় দিনে আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে বিশেষ কনসার্ট। এই অনুষ্ঠানে অংশ নিচ্ছে দেশের সেরা চার ব্যান্ডসহ বিভিন্ন তারকা শিল্পী।

উল্লেখযোগ্য ব্যান্ডের মধ্যে রয়েছে অর্ক ব্যান্ডের হাসান, ওয়ারফেজ, নেমেসিস এবং কার্নিভাল অফিসিয়াল। খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ শহরের সর্ববৃহৎ এই র‍্যাগ কনসার্ট আয়োজন করা হয়েছে।

কনসার্ট চলাকালীন সময়ে কিছু নিরাপত্তা ও প্রবেশাধিকার নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে। কনসার্টে প্রবেশের জন্য সাদ্বিক-২১ এর টি-শার্ট, আইডি কার্ড এবং মানি রিসিপ্ট বহন করা বাধ্যতামূলক। প্রবেশের সময়সীমা দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা; ৬টার পর কোনো প্রবেশাধিকার দেওয়া হবে না।

কোনো প্রকার আগ্নেয়াস্ত্র, ধারালো বস্তু, পারফিউম, লাইটার, ভ্যাপ, পানি, খাদ্যদ্রব্য ক্যাম্পাসে নিয়ে প্রবেশ নিষিদ্ধ। মাদকদ্রব্যের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি প্রযোজ্য, এবং কারো কাছ থেকে মাদক পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ক্যাম্পাসে প্রবেশ ও ত্যাগের জন্য নির্দিষ্ট গেট ব্যবহারের নিয়ম রয়েছে। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা খান জাহান আলী হল গেট থেকে প্রবেশ এবং খান বাহাদুর আহছানুল্লা হল গেট দিয়ে ত্যাগ করবেন। বহিরাগতরা মীর মুগ্ধ তোরণ (মেইন গেট) দিয়ে প্রবেশ এবং মেইন গেট থেকে বের হবেন। ওয়াকওয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে এবং লঙ্ঘনকারীদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন...  কটকা ট্র্যাজেডি: খুবির ইতিহাসে শোকের দিন

কনসার্টের ফেন্সের ভেতরে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই অবস্থান করতে পারবেন। নিরাপত্তার দায়িত্বে থাকবেন বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ আর্মড ফোর্স, পাশাপাশি ’২১ ব্যাচের সিকিউরিটি কমিটি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে।

উৎসবের এ কনসার্ট শিক্ষার্থীদের আনন্দ ও স্মৃতিমূলক মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে, এবং এর মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপনী উৎসবের সমাপ্তি হবে ব্যতিক্রমধর্মী ও সাফল্যমণ্ডিতভাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে নেমে আলোচনায় নাছির উদ্দীন নাছির

গলাচিপার গোলখালীতে হাজারো পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ

কক্সবাজার জেলা কারাগারের সামনে জলাবদ্ধতা, বৃষ্টির পানিতে ভোগান্তির চরমে

জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, অসহায়দের মাঝে সহায়তা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত, ৮০টি বাড়ি পানিতে তলিয়ে

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ—ঐক্যবদ্ধ উদ্যোগে দেশ গড়ার আহ্বান

তেতুলিয়ায় বালুর নিচে ভয়ংকর আবিষ্কার—মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল উদ্ধার

জনবান্ধব সেবার দৃষ্টান্ত গড়ে ৮ মাসেই বদলি—হোসেনপুরে আলোচনায় এসিল্যান্ড মোহসী মাসনাদ

নতুন কুঁড়িতে স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা

কালবৈশাখীতে লাউয়াছড়া সড়কে গাছ উপড়ে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ

১০

সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, ২৯ চোরাই মোবাইল জব্দ

১১

ঐতিহ্যের শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাত, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি

১২

আদমপুরের ইতিহাসে অমর এক নাম: ক্যাপ্টেন মোহাম্মদ ইব্রাহিম

১৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ

১৪

কটিয়াদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

১৫

নাড়ির টানে ঘরে ফেরা শুরু, কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল

১৬

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

১৭

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

১৮

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

১৯

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

২০