মো:হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি : মোঃ
১৯ মে ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গরু চুরি ঠেকাতে সিরাজগঞ্জে পুলিশ-লাঠি বাহিনীর যৌথ টহল

কোরবানির ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় গরু চুরি, ডাকাতি ও আতঙ্ক সৃষ্টির ঘটনায় ব্যাপক উদ্বেগ দেখা দেওয়ার পর মাঠে নেমেছে পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে গঠিত লাঠি-বাঁশি বাহিনী। জেলার শাহজাদপুর, উল্লাপাড়া, তাড়াশ, রায়গঞ্জ, কামারখন্দ ও সদর উপজেলার বিভিন্ন গ্রামে ইতোমধ্যেই যৌথ টহল কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও পাড়া-মহল্লার প্রবেশমুখে বাঁশকল স্থাপন করে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এতে কয়েকদিনের মধ্যেই গরু চুরির ঘটনা অনেকটাই কমে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বিশেষ করে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের টেকুয়াপাড়া গ্রামে ‘রঘু ডাকাত’ পরিচয়ে রক্তমাখা চিঠি পাঠিয়ে হত্যা ও ডাকাতির হুমকি দেওয়ার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামের অন্তত ১৫টি বাড়িতে এমন চিঠি পৌঁছানোর পর নিরাপত্তা জোরদারে তৎপর হয় পুলিশ প্রশাসন।

রবিবার (১৭ মে) রাতে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু টেকুয়াপাড়া গ্রামে উপস্থিত হয়ে স্থানীয়দের হাতে টর্চলাইট ও বাঁশি তুলে দেন। পরে পুলিশ ও গ্রামবাসীর সমন্বয়ে গঠিত লাঠি-বাঁশি বাহিনী রাত থেকেই যৌথ টহল শুরু করে। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, শাহজাদপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

আরো পড়ুন...  রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি চেতনানাশক স্প্রে ব্যবহার করে একাধিক বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনা ঘটেছে। টেকুয়াপাড়া গ্রামের আবু হোসেন জানান, প্রায় ১৫ দিন আগে জানালা দিয়ে স্প্রে করে পরিবারের সবাইকে অচেতন করে তার বাড়ি থেকে প্রায় ২ লাখ টাকা মূল্যের একটি ষাঁড় গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

অন্যদিকে আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন জানান, গত মঙ্গলবার মাগরিবের নামাজ শেষে বাড়িতে ফিরে তিনি ও তার স্ত্রী চেতনানাশক স্প্রের গন্ধে অচেতন হয়ে পড়েন। পরে গভীর রাতে জেগে উঠে দেখেন, ঘরের শোকেজের লকার ভেঙে নগদ ১ লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালঙ্কার ও ৫ ভরি রূপার গহনা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এছাড়া আবু সাঈদের বাড়িতে গরু চুরির চেষ্টা ব্যর্থ হওয়ার পর তার মেয়ে, প্রাইভেট শিক্ষক বিথি খাতুনকে রক্তমাখা চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। আরও কয়েকটি বাড়িতে গ্রীল কেটে মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনাও ঘটেছে।

ঘটনাগুলো গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করে। বর্তমানে বিভিন্ন সড়কে মোটরসাইকেল টহল, পেট্রোল ডিউটি ও সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয়দের সহায়তায় গঠিত লাঠি-বাঁশি বাহিনী রাতে গ্রামের অলিগলিতে পাহারা দিচ্ছে। অপরিচিত কাউকে দেখলেই টর্চের আলো ও বাঁশির সংকেতে সবাইকে সতর্ক করা হচ্ছে।

আরো পড়ুন...  টাঙ্গন নদীতে এক হেক্টর এলাকাজুড়ে ‘মৎস্য অভয়াশ্রম’ ঘোষণা

তবে অভিযোগ ওঠেছে, থানায় লিখিত অভিযোগ দেওয়ার চারদিন পেরিয়ে গেলেও আলহাজ্ব আমজাদ হোসেনের চুরি যাওয়া টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার কিংবা জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত চোরচক্রকে গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানিয়েছেন, ঈদুল আজহা পর্যন্ত এ বিশেষ নিরাপত্তা ও যৌথ টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০