মো:সাখাওয়াত হোসেন মামুন, নেত্রকোনা প্রতিনিধি
৯ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

ময়মনসিংহের গৌরীপুরে পহেলা বৈশাখ ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১১:৩০ ঘটিকায় উপজেলা অফিসার্স ক্লাবে গৌরীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা সভাপতিত্ব করেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা, গৌরীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রমজান হোসেন খান জুয়েল এবং গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল হাসান।

সভায় আরও উপস্থিত ছিলেন শ্যামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনির খান শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক ‘একুশে নিউজ’-এর প্রতিনিধি মোঃ সাখাওয়াত হোসেন মামুন, এবং সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক ‘বর্তমান বাংলা’-এর গৌরীপুর উপজেলা প্রতিনিধি মোঃ কামরান হোসেন।

এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও সভায় উপস্থিত ছিলেন। সভার মূল উদ্দেশ্য ছিল নববর্ষ উদযাপনের কার্যক্রম সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে বাস্তবায়ন নিশ্চিত করা।

সভায় নববর্ষ উদযাপনের জন্য বিভিন্ন প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, জনসাধারণের সুবিধা ও অনুষ্ঠান সংক্রান্ত দিকনির্দেশনা আলোচনা করা হয়। উপস্থিত কর্মকর্তারা স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিভিন্ন দপ্তরের সমন্বয়ে অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার পরিকল্পনা তুলে ধরেন।

আরো পড়ুন...  নলডাঙ্গায় নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

উপস্থিত সাংবাদিকরা এই সভার মাধ্যমে নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্বের উপর গুরুত্বারোপ করেন। সভার মাধ্যমে স্থানীয় জনগণকে আনন্দঘন ও সুশৃঙ্খলভাবে পহেলা বৈশাখ উদযাপনের পরিবেশ নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সচেতন মহল মনে করছে, এমন প্রস্তুতিমূলক সভার আয়োজন স্থানীয় প্রশাসন, জনসাধারণ এবং সাংবাদিকদের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করবে। এতে নববর্ষ উদযাপন আরও আনন্দময়, নিরাপদ ও স্মরণীয় হয়ে উঠবে। স্থানীয়দের আশা, প্রশাসনের তৎপরতা ও সাংবাদিকদের সহায়তায় গৌরীপুরে এই বছরও পহেলা বৈশাখের উদযাপন সফলভাবে সম্পন্ন হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০