উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি :
৬ মে ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

নড়াইলে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম চাঁদনী আক্তার খাদিজা (২০) এবং অভিযুক্ত স্বামী সাকিব শেখকে ইতোমধ্যে নড়াইল সদর থানা পুলিশ হেফাজতে নিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের বাসিন্দা চাঁদনী আক্তার খাদিজা তার স্বামী সাকিব শেখের সঙ্গে গত সোমবার (৪ মে) নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রাম এলাকায় খালা শাশুড়ির বাড়িতে বেড়াতে আসেন। সাকিব শেখ একই উপজেলার দামোদার গ্রামের বাসিন্দা। দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল বলে জানা যায়।

ঘটনার রাতে, মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত প্রায় দেড়টার দিকে, ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় চাঁদনী আক্তার খাদিজাকে ধারালো বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ঘটনাটিকে ‘দুর্ঘটনা’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, অসাবধানতাবশত বটির ওপর পড়ে গিয়ে চাঁদনী আহত হয়েছেন। তবে ঘটনাস্থলে গিয়ে পুলিশের সন্দেহ হলে বিষয়টি গভীরভাবে তদন্ত শুরু করা হয়।

আরো পড়ুন...  কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার, আটক ২

নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু জানান, ঘটনাস্থলের আলামত এবং অভিযুক্ত সাকিব শেখের কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ্য করা যায়। পরে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেন।

পুলিশ জানায়, সাকিব শেখ কর্মবিমুখ হওয়ায় দাম্পত্য জীবনে প্রায়ই তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হতো। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। এদিকে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নড়াইল সদর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা পরিকল্পনা ছিল কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০