চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন এলাকা থেকে মোট ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নিয়মিত মামলার ২ জন এবং সিআর পরোয়ানাভুক্ত ১ জন রয়েছেন।
বুধবার (২২ জুলাই) ভোর রাতে চন্দনাইশ থানার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১. খুইল্যা মিয়া (৫৫), পিতা: মৃত কুরবান আলী, মাতা: মৃত তৈজা খাতুন।
২. শহীদুল ইসলাম (২৩), পিতা: খুইল্যা মিয়া, মাতা: শাহীদা বেগম।
উভয়ের বাড়ি দক্ষিণ জোয়ারা, জিহস ফকিরপাড়া, ৬ নম্বর ওয়ার্ড, চন্দনাইশ পৌরসভা।
৩. মো. শহীদুল্লাহ, পিতা: মো. আলীনবী, গ্রাম: মাইগাতা, জব্বার সওদাগারের বাড়ি, ৭ নম্বর বরমা ইউনিয়ন, চন্দনাইশ, চট্টগ্রাম।
চন্দনাইশ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন