মহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২০ মার্চ ২০২৬, ৩:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ জেলার  সদর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এর পক্ষ থেকে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু গিফারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার বিতরণ কার্যক্রমে অংশ নেন এমপি নূরুল ইসলাম বুলবুল।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত আনন্দ নিহিত। সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “মানুষ মানুষের জন্য—এই চেতনা থেকেই আমাদের এগিয়ে আসতে হবে। ঈদের সময় দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানী, নায়েবে আমীর অ্যাডভোকেট শফিক এনাতুল্লাহ, সেক্রেটারি তহরুল ইসলাম সোহেল, পৌর যুব জামায়াতের সভাপতি আবু তালেব এবং ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল খালিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো পড়ুন...  বেলকুচিতে ঈদ সামগ্রী বিতরণ

জানা যায়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত ৭০০ পিস শাড়ি সুবিধাবঞ্চিত মা-বোনদের মাঝে বিতরণ করা হয়। পাশাপাশি ১০ লক্ষ টাকা বরাদ্দ থেকে ১ হাজার অসহায় ও দুস্থ মানুষের প্রত্যেককে ১ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

এই সহায়তা কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ১৫টি ওয়ার্ডের দরিদ্র, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। স্থানীয়দের মতে, এই উদ্যোগ ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলেছে এবং সমাজে মানবিকতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিয়েছে।

উপকারভোগীরা এ ধরনের সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের মতে, ঈদের মতো আনন্দের সময়ে এমন সহায়তা তাদের জীবনে স্বস্তি এনে দিয়েছে।

সামাজিক দায়বদ্ধতা থেকে নেওয়া এই উদ্যোগের মাধ্যমে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। স্থানীয়ভাবে এ ধরনের মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০