আলী আজীম, মোংলা (বাগেরহাট)-
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৪:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
মোংলায় খাল পুনঃখনন উদ্বোধন

জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী রাখতে হবে”– প্রতিমন্ত্রী ড. ফরিদ

মোংলার মিঠাখালি ইউনিয়নের সাহেবেরমেঠ গ্রামের মাদুরপাল্টা বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি বলেন, “আমাদের সতর্ক হতে হবে, আমাদের সন্তানদের স্বার্থে এই জনপদকে বসবাসের উপযোগী করে রাখতে হবে।” উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের জন্য খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। বর্তমান সরকারও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন এবং ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগ নেবে। সুন্দরবন প্রতিবেশের সংকটাপন্ন এলাকা হিসেবে মোংলায় খাল পুনঃখনন কর্মসূচি বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, নদী-খাল, বিল-পাহাড়, বনজঙ্গল ও জলাশয় রক্ষা করতে হবে; দখল ও দূষণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোংলা সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন এবং স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মোল্লা সফরুল হায়দার সুজন। স্বাগত বক্তব্য রাখেন সিএনআরএস’র উপজেলা সমন্বয়কারী নুসরাত জাহান। এছাড়া সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ, থানা অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন...  মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

নুসরাত জাহান জানান, সিএনআরএস নবপল্লব প্রকল্পের আওতায় মোংলায় ৬টি খাল এবং ১টি পুকুর পুনঃখনন করা হবে। খালগুলো হলো মাদুরপাল্টা, ভোলা, পালেরখন্ড, বেনীরখন্ড, ঘোপেরহাট ও মালগাজি খাল। পুকুর খননও করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, খাল পুনঃখনন সরকারের অগ্রাধিকার প্রকল্প। এর মাধ্যমে ২,০৫০ পরিবার উপকৃত হবে এবং ৩,০০০ একর জমি উন্নত চাষাবাদের আওতায় আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ড. শেখ ফরিদুল ইসলাম কোদাল দিয়ে মাটি কেটে এবং বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতেই এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস নবপল্লব প্রকল্প এই খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০