জয়পুরহাট প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় সংসদে কুরআন প্রতিষ্ঠার ডাক দিলেন জামায়াতের নায়েবে আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে এ দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠার চূড়ান্ত লড়াই। তিনি উল্লেখ করেন, “আগামী ১২ তারিখে জাতীয় সংসদে কুরআন যাবে, না মানব রচিত মতবাদ যাবে—সেটার পরীক্ষা হয়ে যাবে।” শনিবার জয়পুরহাটে আয়োজিত পৃথক দুটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার দুপুরে জয়পুরহাটের ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এবং বিকেলে জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে এই নির্বাচনী জনসভাগুলো অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বর্তমান রাজনৈতিক মেরুকরণ ব্যাখ্যা করে বলেন, “দেশের রাজনৈতিক দলগুলোকে আপনারা মূলত দুই ভাগে ভাগ করতে পারেন। যারা আল্লাহর আইন, কুরআন ও সুন্নাহর বিধানের পক্ষে অবিচল আছে, তারাই আল্লাহর দল। অন্যদিকে, যারা ইসলামী শরিয়তের বিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে—তাদের নাম যাই হোক না কেন—তারা মূলত শয়তানের দলের অনুসারী।”

তিনি আরও বলেন, বাংলাদেশে ইনসাফ ও ন্যায়বিচার কায়েম করতে হলে পবিত্র কুরআনকে জাতীয় সংসদে নিয়ে যেতে হবে। মানব রচিত আইন দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে ব্যর্থ হয়েছে। তাই আসন্ন নির্বাচনের মাধ্যমে জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে যে তারা কিসের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত দেখতে চায়। তিনি উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ জনগণকে আগামী ১২ তারিখে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে দেশে কুরআন ভিত্তিক শাসন ব্যবস্থা প্রবর্তনের আহ্বান জানান।

আরো পড়ুন...  ছাত্র সংযোগ মাস উপলক্ষে নূরনগরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ছাত্র বৈঠক অনুষ্ঠিত

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাইদ। তিনি তার বক্তব্যে বলেন, একটি শোষণমুক্ত ও ইসলামভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনের স্বপ্ন বাস্তবায়নের জন্য জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয় এখন সময়ের দাবি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে জামায়াতের বিকল্প নেই।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম এবং জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোমেন ফকির।

বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয়ী করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে জামায়াতে ইসলামী একটি দুর্নীতিমুক্ত ও ইনসাফ কায়েমকারী রাষ্ট্র উপহার দেবে।

উভয় জনসভাতেই জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পুরো আয়োজন জুড়েই শ্লোগান ও উপস্থিতিতে মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এই নির্বাচনী কর্মসূচি সম্পন্ন হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০